▫️প্রসঙ্গ: একজন হাদীসের ছাত্রের জন্য আদবসমূহ:
▪️প্রথমতঃ হাদীসের ছাত্রের ব্যক্তিগত আদবসমূহ:
[ক] মহান আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া।
[খ] ইলম অর্জন/অন্বেষণের জন্য সময়ের মূল্যায়ন করা।
[গ] ইলম অনুযায়ী আমল করা।
▪️দ্বিতীয়তঃ উস্তাযের সাথে সম্পৃক্ত আদবসমূহ:
[ক] উস্তাযকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা এবং তার সামনে বিনয় প্রদর্শন করা।
[খ] দারসের সময় উস্তাযের সাথে আদব বজায় রাখা। ইহা মাজলিসে ইলম অর্জনের সময় কিংবা উস্তাযের থেকে যেকোন কিছু শ্রবণের সময় হতে পারে।
[গ] উস্তাযের নিকট থেকে দারস গ্রহণের সময় অথবা উস্তাযের নিকট থেকে কোন কিছু জিজ্ঞাসা করে উত্তর পাওয়ার ক্ষেত্রে আদব বজায় রাখা।
[ঘ] উস্তাযের নিকট থেকে কোন অপছন্দীয় বিষয় প্রকাশ হলে তাতে ধৈর্য্য ধারণের মানসিকতা গ্রহণ করা।
[ঙ] উস্তাযের যথাযথ হক্ব ও মর্যাদা আদায়ে সদা সচেষ্ট থাকা।
[চ] উস্তাযের কৃতজ্ঞতা স্বীকার করা ও তার জন্য দু’আ করা।
▪️তৃতীয়তঃ সহপাঠীদের সাথে আদবসমূহ:
[ক] সহপাঠীদের সম্মান করা ও তাদের সাথে গম্ভীর্যপূর্ণ উত্তম আচরণ করা।
[খ] ইলম অর্জনের জন্য সহপাঠীদের মাঝে পরস্পরে সহযোগী হওয়া এবং একত্রিত হয়ে উস্তাযের নিকট থেকে ইলমী উপকার অর্জন করা।
[গ] সহপাঠীদের সাথে ইলমী বিষয়াবলী আলোচনা- পর্যালোচনা করা।
[ঘ] হাদীসের ছাত্রের ক্ষেত্রে বেমানান এমন আদবসমূহ থেকে পরিশুদ্ধ হওয়া অর্থাৎ হিংসা-বিদ্বেষ থেকে অন্তরকে মুক্ত করা।
▪️চতুর্থতঃ কিতাবের সাথে আদবসমূহ:
[ক] কিতাবের সম্মান করা এবং অবমূল্যায়ণ না করা।
[খ] কিতাব থেকে ইলম খুব দৃঢ়ভাবে আয়ত্ত করা।
[গ] পরিপূর্ণ কিতাব মনোযোগের সহিত পড়ার চেষ্টা করা এবং লেখনীর প্রতি যত্নবান হওয়া।
🖊️[ডক্টর আব্দুল্লাহ ইবনু ঈদ ইবনু ঊমায়র আল জারবূঈ, আল ওয়াজিয ফী ঊলুমিল হাদীস, ভূমিকা আলোচনা দ্রষ্টব্য]।