বাচ্চাদের সালাতের জন্য সাত থেকে শুরু। আর দশ হয়ে গেলে সালাত পরিত্যাগ করলে পিটিয়ে শাস্তি ও বিছানা পৃথক করে দেওয়ার বিধান রয়েছে। কিন্তু সিয়াম পালন?
রুবায়্যি বিনতে মুআওভিয ইবনে আফরা রাযিয়াল্লাহু আনহা এর হাদীস, ও অপর একটা ওমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস থেকে আলেমগণ বলেছেন যে, বাচ্চাদের জন্য সিয়াম পালনের বয়স ধরা হবে দশ বছর। যদিও এটা নির্ভর করবে বাচ্চার শারীরিক সক্ষমতার উপর। যদি এরচেয়েও অল্প বয়সে সিয়াম পালনের সক্ষমতা তৈরি হয় তাইলে তখনই এই ফরয বিধান ন্যাস্ত হিসেবে কার্যকর হবে।
বাচ্চাদেরকে সিয়াম পালনের প্রতি উদ্বুদ্ধ করুন। বিভিন্ন স্তর ও প্রক্রিয়া এক্ষেত্রে অবলম্বন করুন। ইনশাআল্লাহ ছোটো থেকেই তারা সিয়াম পালনে অভ্যস্ত হবে। সামগ্রিক জীবনে সিয়ামের শিক্ষা বাস্তবায়নে সমর্থ্য হবে। ইনশাআল্লাহ!