মৃত্যুর ব্যাপারে আপনার সবচেয়ে বড় চিন্তা এটা হবে না যে, আপনি কখন মৃত্যু বরণ করবেন কিংবা কোথায় মৃত্যুবরণ করবেন? আর এটা আপনার জন্য উচিতও নয়!
বরং এ ব্যাপারে আপনার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো যে, আপনি কোন অবস্থায় মৃত্যুবরণ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দাকে ঐ অবস্থায় উঠানো হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। কাজেই যে ব্যক্তি আনুগত্য অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে সে অবস্থায় উত্তোলন করা হবে। আর যে ব্যক্তি আনুগত্যহীন বা পাপের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে সে অবস্থায় উত্তোলন করা হবে।







