প্রখ্যাত তাবেঈ সুফিয়ান আস-সাওরী (রাহিমাহুল্লাহ) বলেন-
একসময় এমন ছিল, মানুষ যখন একে অপরের সাথে সাক্ষাৎ করত, তখন তারা পরস্পরের থেকে উপকৃত হতো। তাদের বৈঠক হতো ইলম, নসীহত, আত্মশুদ্ধি ও কল্যাণের মাধ্যম। একজন আরেকজনকে দ্বীনের পথে এগিয়ে দিত, ভুল থেকে ফিরিয়ে আনত, এবং তাদের সান্নিধ্য ছিল রহমতস্বরূপ।
কিন্তু সময়ের পরিবর্তনে সেই অবস্থা আর অবশিষ্ট নেই। এখন অনেক ক্ষেত্রে মানুষের মেলামেশা উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আলাপ- আলোচনা হয় গীবত, অহংকার, দুনিয়াবি প্রতিযোগিতা কিংবা অনর্থক কথাবার্তায়। ফলে হৃদয় কঠিন হয়ে যায়, ঈমান দুর্বল হয়, এবং আত্মা ক্ষতিগ্রস্ত হয়।
এই প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন-
বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা অনেক সময় মানুষের ভিড় থেকে দূরে থাকাতেই নিহিত। অর্থাৎ, এমন সঙ্গ ত্যাগ করাই উত্তম, যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হৌন। আমীন!