সর্বদা একথা মনে রাখবেন, ইলম (জ্ঞান) অবশ্যই মহান আল্লাহর সন্তুষ্টি ও তাঁর নৈকট্য লাভের উদ্দেশ্যেই অর্জন করতে হবে। খ্যাতি কিংবা দুনিয়াবি স্বার্থের জন্য নয়।
যে ব্যক্তি মহান আল্লাহ ছাড়া অন্য যেকোনো উদ্দেশ্যে ইলম অর্জন করে, সে তাতে উপকৃত হবে না (তবে হয়ত দুনিয়াবি উপকার পেতে পারে); বরং সেটি তার বিরুদ্ধে দলীল হয়ে দাঁড়াবে। আর আমলবিহীন ইলম কোনো উপকারে আসে না।
এজন্যই ইবনুল ক্বয়্যিম রহিমাহুল্লাহ বলেছেন-
যদি আমল ছাড়া ইলম উপকার করত, তবে মহান আল্লাহ আহলে কিতাবের আহবারদের (বড় আলেম, ধর্মীয় নেতা, পণ্ডিত ব্যক্তি বুঝায়) নিন্দা করতেন না।









