একজন মুসলিম ব্যক্তি যে আমলই করুক না কেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পদ্ধতিতে না হলে তা পরিত্যাজ্য [সহীহ বুখারী, হা/২৬৯৭]। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক অনুমোদন বিহীন কোন আমল ইসলামে গ্রহণযোগ্য নয়। বরং তা সর্বাবস্থায় পরিত্যাজ্য। কারণ কোন ব্যক্তি বিদ’আত করলে তার থেকে সমপরিমাণ সুন্নাত বিদায় নেয়। সে সুন্নাত আর কোন দিন তার মাঝে ফিরে আসে না [দারেমী, হা/৯৮; মিশকাত, হা/১৮৮]। অনুরূপভাবে বিদ’আতের ভয়াবহতার আরেকটি দিক হল বিদ’আতীর তওবা মহান আল্লাহ কবুল করেন না, যতক্ষণ না সে উক্ত বিদ’আত থেকে ফিরে আসে [সহীহ আত তারগীব ওয়াত তারহীব, হা/৫৪]।