আলেম ওলামাদের সান্নিধ্যে থাকাও এক ধরনের গনীমত। যখন আপনি কোনো জ্ঞানী ব্যক্তির নিকটে ইখলাস ও সৎ উদ্দেশ্যে অবস্থান করবেন, বসবেন ও সোহবত নিবেন, তখন আপনি দুই ধরনের ফায়দা পাবেন। যেমন: মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদান এবং মানুষের পরম ভালোবাসা।
সাঈদ ইবনুল মুসায়্যিব রাহিমাহুল্লাহ প্রখ্যাত সাহাবী আবু হুরায়রাহ রাযিয়াল্লাহু আনহুর সান্নিধ্যে থাকতেন ও তাঁর দারসে বসতেন, এক্ষেত্রে সাঈদ ইবনুল মুসায়্যিব একদিকে যেমন আবু হুরায়রাহ থেকে ইলমী উপকার লাভ করেন আবার আবু হুরায়রাহর মেয়েকে বিবাহ করে জামাতা হন।
আল্লামা ইমাম কাসানী হানাফী রাহিমাহুল্লাহ ইমাম আলাউদ্দীন সমরকন্দী রাহিমাহুল্লাহর সান্নিধ্যে থাকতেন ও তাঁর দারসে বসতেন। ইমাম কাসানী একদিকে যেমন ইমাম আলাউদ্দীন কর্তৃক লিখিত তুহফাতুল ফুকাহা গ্রন্থের ব্যাখা লেখেন আবার তাঁর মেয়েকে বিবাহ করে জামাতা হন।
মূলতঃ এগুলো মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তাকে এই অনুগ্রহ দান করেন। মহান আল্লাহ আমাদেরকেও তাঁর অনুগ্রহ দ্বারা কবুল করুন। আমীন!
– আরবী থেকে অনূদিত।