ত্বলিবুল ইলমদের প্রতি আহ্বান –
১. ইলম হলো মহান আল্লাহর সবচেয়ে বড় নে’আমত; এটি ছাড়া হিদায়াত সম্ভব নয়।
২. আল-কুরআনে মহান আল্লাহ বলেন: যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? (যুমার: ৯)।
৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ইলমের পথে বের হয়, মহান আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।
৪. ইলম অর্জনের প্রথম শর্ত হলো নিয়তকে খাঁটি করা। যা হতে হবে কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য।
৫. ইলম অর্জনের আসল উৎস হলো আল-কুরআন, সহীহ সুন্নাহ ও সালাফদের বাণী।
৬. শিক্ষকের প্রতি বিনয়ী ও সম্মানজনক আচরণ ইলম অর্জনের মৌলিক শিষ্টাচার।
৭. ইলমের জন্য ধৈর্য, কষ্টসহিষ্ণুতা ও সময়ের সঠিক ব্যবহার অপরিহার্য।
৮. ইলম কেবল মুখস্থ নয়; বরং তা আমল ও চরিত্রে প্রতিফলিত হতে হবে।
৯. অহংকার ও খ্যাতির লোভ ইলমের বরকত নষ্ট করে দেয়।
১০. হে ত্বলিবুল ইলম ভাই! মনে রাখবেন, আপনি নবীদের উত্তরাধিকারী, উম্মাহর ভবিষ্যৎ আপনার হাতে।