Tuesday, October 27, 2026
+৯৬৬৫০৬৩১৯৮৬৩, +৮৮০১৭১০৩৫৩৯৩১
আল-ইলম একাডেমী
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
Al Ilm
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মাসিক আল-ইলম পত্রিকা
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মূলপাতা ইসলামের ইতিহাস

আমরা সত্য থেকে কত দূরে!

Al-Ilm BD দ্বারা Al-Ilm BD
October 26, 2026
বিষয়: ইসলামের ইতিহাস
পড়ার সময়:1 মিনিট পড়া হয়েছে
0
0
0
শেয়ার
1
দর্শন

আমরা সত্যিই বহুত দূরে… খুব দূরে।

প্রতিবার যখন আমি কোনো বোনকে আল্লাহর কিতাবের একটি সূরা দৃঢ়ভাবে মুখস্থ করাতে টেলিগ্রাম গ্রুপে সঙ্গ দিই, তখন এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই, যা হৃদয়কে নাড়িয়ে দেয়। আমার সঙ্গে এমন তিনটি ঘটনা ঘটেছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাটি আমি জীবনে কখনো ভুলতে পারব না।

প্রথম ঘটনা:
ইয়েমেনের এক বোন। আমরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিলাওয়াত শোনাতাম। তিনি ছিলেন অত্যন্ত নিয়মিত ও দায়িত্বশীল। একদিন বললেন, ক্ষমা করবেন, আজ একটু দেরি হবে, সময়টা বদলাতে হবে।
আমি মজা করে বলেছিলাম, মনে হয় আমি বেশি সময় নিয়ে ফেলছি!
তিনি শান্ত স্বরে উত্তর দিলেন,
— না, আজ আমার বিয়ে।
হ্যাঁ…
আজ তার বিয়ের দিন।
আমি কিছুক্ষণ নীরব হয়ে গেলাম। বিষয়টি হজম করতে সময় লাগছিল। অথচ আমরা কত মাস, কত বছর কুরআনের হালাকা থেকে বিচ্ছিন্ন থাকি। বাগদান, বিয়ের প্রস্তুতি, আকদ, বিয়ের পর—সব কিছুর অজুহাতে! আল্লাহ যাদের উপর দয়া করেন, তারাই কেবল ব্যতিক্রম।

দ্বিতীয় ঘটনা:
মরক্কোর এক বোন। ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমাদের তিলাওয়াত হতো খুব সংক্ষিপ্তভাবে। কোনো অপ্রয়োজনীয় কথা নয়, কোনো ঢিলেমি নয়। যা আমাদের অভ্যাসের সম্পূর্ণ বিপরীত।

একদিন আমি তিলাওয়াতে দুর্বল ছিলাম, বারবার ভুল করছিলাম। তখন তিনি বললেন,
—তুমি পরিকল্পনা অনুযায়ী কেন চলছ না? আমরা কি ঠিক করিনি, প্রতি নামাজের পর পুনরাবৃত্তি করবে? এভাবে তো ঠিক হচ্ছে না।
আমি বললাম, সন্তানদের নিয়ে ব্যস্ত থাকি, বিশেষ করে যমজ বাচ্চা।

তার জবাব আমাকে ভীষণভাবে নাড়া দিল,
— এতে আশ্চর্যের কী আছে? আমি ছয় সন্তানের মা। তাদের মধ্যে তিনজনকে একসঙ্গে গর্ভে ধারণ করেছি। এখন তাদের বয়স প্রাইমারি থেকে দুধের শিশু পর্যন্ত। সন্তান আল্লাহর নেয়ামত, বিয়ে আল্লাহর নেয়ামত, কুরআনও আল্লাহর নেয়ামত। তবে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা কোথায়? সময় গুছিয়ে নাও, তাহলে বরকত আসবেই।

তৃতীয় ঘটনা:
লিবিয়ার এক বোন। আমাদের সঙ্গে নিয়মিত তিলাওয়াত করতেন। হঠাৎ টানা দু’দিন অনুপস্থিত, কোনো কারণ ছাড়াই।
আমার স্বভাবসুলভ কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম,
— আপনি ঠিক আছেন তো? আমরা কি সূরাটি শেষ করব?
তিনি বললেন,
— হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীকাল।
পরদিন যোগাযোগ হলে ক্ষমা চাইলেন। কারণ তিনি তখন সন্তান প্রসব করছিলেন।
গর্ভাবস্থার শেষ সময় পর্যন্ত তিলাওয়াত চালিয়ে গেছেন। কেবল অপারেশনের দিন ও তার পরের দিন এই দু’দিন বিরতি। এরপর আবার ফিরে এসেছেন, যেন কিছুই হয়নি।
আর তখন নিজের কথা মনে পড়ল…
প্রথম গর্ভধারণ ও সন্তান জন্মের সময় আমি পুরো দুই বছর কুরআন মুখস্থ বন্ধ রেখেছিলাম।

এই ঘটনাগুলো আলাদা আলাদা ছিল। কিন্তু আজ যে ঘটনাটি ঘটল, তা আমাকে ভেতর থেকে ভেঙে দিল।

আজকের ঘটনা:
এক বোন, যার সঙ্গে আমি প্রায় দুই মাস ধরে আছি। অত্যন্ত কোমল ও স্নেহশীলা। আমার সন্তানদের কোলাহলে তিনি বিরক্ত হন না। বরং জোর দেন একটি আয়াত বিশবার না পড়া পর্যন্ত স্থির করবেন না।

তিনি ফিলিস্তিনি। বর্তমানে জর্ডানে থাকেন। তার পরিবারের অনেকেই শহীদ হয়েছেন। আমি তাকে সান্ত্বনা দিলে তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
— তারা জান্নাতের শহীদ। আমরা আল্লাহর পথে জিহাদের জন্যই সৃষ্টি হয়েছি। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না।

এই বোন সপ্তাহে তিন দিন তিলাওয়াতের সময় পরিবর্তন করেন। আমি খোলাখুলি বললাম পুরোনো সময়টাই আমার জন্য সুবিধাজনক। জিজ্ঞেস করলাম, তিনি কি অন্য কোনো হালাকা বা কাজে যুক্ত?

তিনি শান্তভাবে বললেন—
— না। এই দিনগুলোতে আমি খুব ভোরে কিডনি ডায়ালাইসিসের জন্য হাসপাতালে যাই। ফিরতে দেরি হয়। তাই অন্য সময়ে আপনার সঙ্গে যুক্ত হই।
আমি আর কিছু বলতে পারলাম না।
গত দুই মাস ধরে ডায়ালাইসিস শেষে তিনি বাড়ি ফেরেন, তারপর ফোন করেন, তিলাওয়াত শোনান, বারবার পুনরাবৃত্তি করেন, সূরা দৃঢ় করেন এমনকি একাধিকবার আবার কল করেন।
তিনি এখনো অবিবাহিতা, বয়স বিশের শেষের দিকে। আর আমরা সবাই জানি কিডনি ডায়ালাইসিস কতটা কঠিন।

আমি আল্লাহর কাছে দোয়া করি, হে মহান আল্লাহ, আরশের মহান রব, তাকে পূর্ণ আরোগ্য দান করুন এমন আরোগ্য, যার পর আর কোনো অসুস্থতা থাকবে না।

আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম—
আমি কি তাকে সান্ত্বনা দেব?
না কি বলব, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন?
না কি নিজের জন্য কাঁদব?

আমাদের কী এমন দূরে রাখে আল্লাহ থেকে, কুরআন থেকে?

কোন অজুহাত আমাদের আছে যখন কেউ মৃত্যু, রোগ আর শোকের মাঝেও কুরআন ছাড়ে না, রবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে না?

আমরা কী নিয়ে বিরক্ত হই, কিসে অতিষ্ঠ হই এইসব পরীক্ষিত মানুষের জীবনের তুলনায়?

সত্যিই…
আল্লাহ তাদের বেছে নিয়েছেন।
আর আমরা—অবহেলাকারী, গাফেল।

হে আল্লাহ,
আমাদের ক্ষমা করুন,
আমাদের ইখলাস দান করুন,
আমাদের জীবনে বরকত দিন,
এবং সুন্দর পরিণতি দান করুন।
ইখলাসের দুআ: মালিক ইবনু দীনার রাহিমাহুল্লাহ-এর হৃদয়স্পর্শী ঘটনা

বিশিষ্ট তাবেঈ মালিক ইবনু দীনার রাহিমাহুল্লাহ বলেন, একদিন আমি বসরা নগরীতে প্রবেশ করলাম। দেখলাম, মানুষজন বড় মসজিদে সমবেত হয়ে যোহর থেকে এশা পর্যন্ত অবিরাম আল্লাহর কাছে দুআ করছে। তারা মসজিদ ছাড়েনি।
আমি জিজ্ঞেস করলাম, তোমাদের কী হয়েছে?
তারা বলল, আকাশ বৃষ্টি আটকে রেখেছে তথা বৃষ্টি হচ্ছে না, নদী-নালা শুকিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করছি।

আমি তাদের সঙ্গে যোগ দিলাম।
যোহরের পর দুআ, আসরের পর দুআ, মাগরিবের পর দুআ, এশার পর দুআ। কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হলো না।
সবাই হতাশ হয়ে নিজ নিজ ঘরে ফিরে গেল।

মালিক রাহিমাহুল্লাহ বলেন, আমার তো কোনো ঘর ছিল না, তাই আমি মসজিদেই রয়ে গেলাম। হঠাৎ একটি লোক মসজিদে প্রবেশ করল। সে ছিল কালো বর্ণের, নাক চ্যাপ্টা, পেট মোটা, অত্যন্ত দরিদ্র, শরীর ঢাকার জন্য তার কাছে ছিল মাত্র দুটি ছেঁড়া কাপড়; একটিতে সে লজ্জাস্থান ঢেকেছে, অন্যটি কাঁধে জড়ানো।

সে দুই রাকাআত সালাত পড়ল। না দীর্ঘ, না আড়ম্বরপূর্ণ। তারপর ডানে-বামে তাকাল, কেউ আছে কি না দেখতে; আমাকে দেখতে পেল না। অতঃপর সে কিবলার দিকে মুখ করে হাত তুলল এবং বলল, হে আমার ইলাহ, হে আমার সর্দার, হে আমার মাওলা!
তুমি তোমার বান্দাদের শাসন করার জন্য বৃষ্টি আটকে রেখেছ। অতএব আমি তোমার কাছে প্রার্থনা করছি। হে সহনশীল, ধৈর্যের অধিকারী! হে সেই সত্তা, যার কাছ থেকে তাঁর সৃষ্টিজীব কেবল দানশীলতাই চেনে। তুমি এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তেই তাদের ওপর বৃষ্টি বর্ষণ কর।

Al-Ilm BD

Al-Ilm BD

সম্পর্কিত পোস্ট

রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলী: জ্ঞান, দায়িত্ব ও ওহীর আলো
ইসলামের ইতিহাস

ইসলামের ইতিহাসে প্রথম গ্রন্থ-রচয়িতা কে?

October 27, 2026
ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব
ইসলামের ইতিহাস

ত্বলিবুল ইলমের জীবনে সাহসের গুরুত্ব

October 26, 2026
যে সময় আখিরাতের কোনো কাজে ব্যয় হয় না, তা কি সত্যিই জীবন?
ইসলামের ইতিহাস

হিজরি সনের সূচনা: হিজরত কেন ইসলামী বর্ষপঞ্জির ভিত্তি হলো

October 22, 2026
আমাদের চরিত্রের অন্যতম একটি ভয়াবহ দিক হলো অন্যের অকল্যাণ কামনা করা
ইসলামের ইতিহাস

ইসলামী জ্ঞানচর্চা ও গ্রন্থসংকলনের সূচনা: কুরআন-হাদীস থেকে গ্রন্থপ্রকাশের ধারাবাহিক ইতিহাস

October 19, 2026
আমাদের চরিত্রের অন্যতম একটি ভয়াবহ দিক হলো অন্যের অকল্যাণ কামনা করা
ইসলামের ইতিহাস

মানুষ তাদের শাসকদের চরিত্র ও অবস্থার ওপর থাকে

October 19, 2026
সমস্ত প্রশংসা আপনারই জন্য
ইসলামের ইতিহাস

ইতিহাসের দ্বন্দ্বে আকিদা, চিন্তা ও রাজনৈতিক স্বার্থের ভূমিকা

October 17, 2026
ইসলামের ইতিহাস

ইসলামের ইতিহাস

August 5, 2023
ইসলামের ইতিহাস

ইসলামের ইতিহাস

August 5, 2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমি শর্ত ও শর্তাবলীতে সম্মত এবং গোপনীয়তা নীতি .

সকল বিষয়

  • সম্পাদকীয়
  • কুরআনের ইলম
  • হাদীসের ইলম
  • ইসলামী আক্বীদাহ
  • সালাফী মানহাজ
  • ঊলূমুল কুরআন
  • উলূমুল হাদীস
  • ইলমুল ফিক্বহ
  • উসূলে ফিক্বহ
  • ইসলামী দা‘ওয়াহ্
  • সীরাহ নাবাবিয়্যাহ
  • ইসলামের ইতিহাস
  • সালাফদের জীবনী
  • সালাফদের বাণী
  • হারামাইনের দারস থেকে
  • আরবী প্রবন্ধ
  • ইংরেজী প্রবন্ধ
  • অনুবাদ প্রবন্ধ
  • গ্রন্থ পর্যালোচনা
  • সাক্ষাৎকার
  • সমসাময়িক মনীষী
  • কবিতা
  • কুরআন ও হাদীসের গল্প
  • শিক্ষক পাতা
  • শিক্ষার্থী পাতা
  • বিজ্ঞান ইলম
  • মুসলিম বিশ্ব
  • ভ্রমণ স্মৃতি
  • বিদেশে উচ্চশিক্ষা
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • সম-সাময়িক প্রসঙ্গ
  • দারসে হাদীস

গ্রাহক/এজেন্ট হৌন

লেখক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

লেখক ফোরামে যুক্ত হন

পাঠক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

পাঠক ফোরামে যুক্ত হন

পুরাতন সংখ্যা

কুরআনের ইলম
ইসলামী দা‘ওয়াহ্
সীরাহ নাবায়্যিাহ্

বিজ্ঞাপন দিন

সর্বাধিক পঠিত

  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কবিতা

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কুরআন ও হাদীসের গল্প

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
alilm-আল-ইলম

বিশুদ্ধ আক্বীদাহ্ ও সালাফী মানহাজ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব পত্রিকা।

আল-ইলম বিডি

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৯৬৬৫০৬৩১৯৮৬৩
  • মেইন অফিস: বাড়ি নং ৫৪-৫৬, রোড নং ০২, ব্লক: ডি, শহীদবাগ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬
  • রাজশাহী শাখা: দেওয়ানপাড়া মাদ্রাসা মোড়, কাটাখালী, রাজশাহী।

সরাসরি লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • নোটিস বোর্ড
  • লেখা পাঠান
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

সোশ্যাল মিডিয়া

Facebook X-twitter Youtube

Main Menu

  • মূলপাতা
  • আমাদের টিম
  • প্রতিষ্ঠাতা সম্পর্কে

Important Links

  • লেখা পাঠান
  • গ্রাহক/এজেন্ট হৌন
  • লেখক ফোরামে যুক্ত হৌন

Quick Links

  • ডোনেশন
  • নোটিস বোর্ড
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

Contact Us

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৮৮০১৭৩৬৫০৩৩৭৯
  • পরিচালক: উস্তায আব্দুল হাকীম মাদানী
  • আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী-৬২০৩
Facebook Youtube X-twitter

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Web Developer Abu Bashar. 

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
  • মূলপাতা
  • সকল বিষয়
    • সম্পাদকীয়
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
    • গ্রন্থ পর্যালোচনা
    • সাক্ষাৎকার
    • সমসাময়িক মনীষী
    • কবিতা
    • কুরআন ও হাদীসের গল্প
    • শিক্ষক পাতা
    • শিক্ষার্থী পাতা
    • বিজ্ঞান ইলম
    • মুসলিম বিশ্ব
    • ভ্রমণ স্মৃতি
    • বিদেশে উচ্চশিক্ষা
    • স্বাস্থ্যকথা
    • শিক্ষা-প্রতিষ্ঠান
    • সম-সাময়িক প্রসঙ্গ
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Developer Abu Bashar.

ফিরে আসার জন্য স্বাগতম!

নীচে আপনার অ্যাকাউন্টে লগইন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার ব্যবহারকারীর নাম বা ইমেল ঠিকানা লিখুন.

প্রবেশ করুন
এই ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে. এই ওয়েবসাইটটি ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি কুকিজ ব্যবহার করার জন্য সম্মতি দিচ্ছেন। আমাদের পরিদর্শন করুন গোপনীয়তা এবং কুকি নীতি .