সিয়াসাহ তথা রাজনীতি এক বিস্তৃত সমুদ্র। যার ঢেউ হলো খবর, গভীরতা হলো স্বার্থ, আর তীরজুড়ে ছড়িয়ে থাকে নানাবিধ বক্তব্য ও হরেক রকমের বিশ্লেষণ। প্রতিটি বড় সংকট মানুষের মন্তব্য করার আগ্রহ জাগিয়ে তোলে, এমন অনুভূতি তৈরি করে, যেন মতামত দেওয়া একটি জ্ঞানগত দায়িত্ব।
কিন্তু রাজনীতি আসলে জটিল স্বার্থের জাল। যেখানে ভূগোলের সঙ্গে অর্থনীতি, ইতিহাসের সঙ্গে কৌশলগত হিসাব-নিকাশ একসাথে মিশে যায়। এগুলোকে পাঠ করেন বিশেষজ্ঞরা, আর তা পদ্ধতিগত বিশ্লেষণের মাধ্যমে।
তবুও সবচেয়ে গভীর পাঠ রাজনীতির নয়, বরং কুরআন ও হাদীসের পাঠ, ইতিহাসের গতিকে পরিচালিত করা সুন্নাহগুলোর পাঠ, শক্তির পালাবদলের সুন্নাহ, আস্তে-আস্তে পাকড়াও করার সুন্নাহ, আর শেষ পরিণাম তো মুত্তাকীদেরই, এটাই চূড়ান্ত সুন্নাহ। যেখানে অস্থির ঘটনাপ্রবাহকে ওহীর আলোয় সাজালে বিশৃঙ্খলতা রূপ নেয় নিশ্চিত সত্যে।
সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী থেকে আপনার জ্ঞান ও চেতনার জন্য যতটুকু প্রয়োজন, সেটুকুই গ্রহণ করুন। কারণ আপনার জীবন মাত্র একটি পর্দার চেয়েও বড় ময়দান, আর আপনার দায়িত্ব কোনো ক্ষণস্থায়ী মন্তব্যের চেয়েও মহৎ।
আর যে ব্যক্তি নিজের ভেতরে এবং মানুষের ভেতরে
ঈমান ও জ্ঞান রোপণ করার পথ বেছে নিয়েছে, সে-ই ঘটনাপ্রবাহকে সঠিকভাবে বুঝেছে, এবং সে-ই বেছে নিয়েছে এমন পথ; যা দুনিয়ায় উপকার বয়ে আনে
আর আখিরাতে রেখে যায় চিরস্থায়ী প্রভাব।