ইয়াকীন ও ইলমের মেলবন্ধন
একদিন ইমাম হাসান বাসরী (রাহিমাহুল্লাহ)-এর খাদেম হাবীব রাতের খাবার আনতে দেরি করছিলেন। তখন ইমাম হাসান বসরী তাঁকে বললেন, হে হাবীব! আমরা তো ক্ষুধায় কষ্ট পাচ্ছি, খাবার কোথায়?
হাবীব বিনয়ের সাথে উত্তর দিলেন, হে ইমাম! এক দরিদ্র লোক এসেছিল। আমি আমাদের কাছে যা ছিল সবই তাকে দান করে দিয়েছি। কারণ আমি আপনাকে বলতে শুনেছি, ঈমান হলো, আল্লাহর কাছে যা আছে তার উপর তোমার ভরসা তোমার হাতে যা আছে তার চেয়েও বেশি হওয়া।
এ কথা শুনে ইমাম হাসান বাসরী বললেন, হে হাবীব! তোমার ইয়াকীন (আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস) অনেক বেশি, কিন্তু ইলম (জ্ঞান) কম। আমাদের যা ছিল তার অর্ধেক তুমি তাকে দিতে পারতে, আর অর্ধেক রেখে দিতে পারতে, যাতে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি।
এভাবে দু’জনের মধ্যে আলোচনা চলছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হাবীব দরজা খুলে দেখলেন, একজন খাদেম একটি পাত্র নিয়ে এসেছে, যা বিভিন্ন রকম খাবারে পরিপূর্ণ।
হাবীব জিজ্ঞেস করলেন, এটা কী?
সে বলল, আমার রবের পক্ষ থেকে এটি উপহার, আপনি কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে যে আচরণ করেছেন, তার প্রতিদান হিসেবে।
এ কথা শুনে হাবীব মুচকি হেসে ইমামকে বললেন, হে ইমাম! আপনি অনেক জ্ঞানী, কিন্তু ইয়াকীন কিছুটা কম।
ইমাম হাসান বসরীও মুচকি হেসে বললেন, হে হাবীব! আমরা তোমার আগে এগিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের ছাড়িয়ে গিয়েছো।
আসলে আমাদের জীবনের বড় অভাব হচ্ছে, ইয়াকীনের অভাব। আমরা রিযিক, সম্পদ, সাহায্য, বিজয় কিংবা রোগমুক্তি সব ক্ষেত্রেই মহান আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে পারি না।
যে ব্যক্তি প্রকৃত ইয়াকীন অর্জন করে, সে জানে মহান আল্লাহ এতটাই দয়ালু যে, তিনি তাঁর বান্দার ভাঙা হৃদয় দেখে চুপ করে থাকেন না; বরং তিনি তা ঠিক করে দেন।
তাই আপনার দুশ্চিন্তা পেছনে ফেলে দিন, আশাবাদী হোন, নিরাশ হবেন না। আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন।

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)




