▪️সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব:
আল্লামা ছালিহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ বলেন,
‘এ ব্যাপারে কিছু লোককে দেখি যখন তারা সালাতে গাফলতি [অমনোযোগিতা] করে তখন সালাতে যে অন্তর নিয়ে প্রবেশ করেছিল সেই অন্তর নিয়েই বের হয়ে যায়। অর্থাৎ, এমন অন্তর যেখানে কোন আলো [নূর] কিংবা ঈমানের কোন উন্নতি [বৃদ্ধি] সাধিত হয় না। পাশাপাশি সেই অন্তরে অশ্লীলতা ও মন্দ কাজের প্রতি ঘৃণাও জন্মায় না। অথচ আল্লাহ তা’আলা বলছেন, [إن الصلاة تنهى عن الفحشاء والمنكر] -অর্থাৎ, ‘নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে’। কিন্তু মানুষ সালাত আদায়ের পরেও কেনো অশ্লীল ও মন্দ কাজের প্রতি আসক্তি থাকে [অশ্লীলতা ও মন্দ কাজ পরিত্যাগ করতে পারে না]? আর কেনই বা তাদের অন্তরে এগুলোর প্রতি ঘৃণা জন্মায় না? এর কারণ হচ্ছে, সে যে সালাত আদায় করেছে তাতে শুধুমাত্র তার দেহ ছিল কিন্তু তার অন্তর (মনোযোগ) ছিল না’।
আর এখানেই আমাদের দূর্বলতা। [মহান আল্লাহর নিকট এর থেকে পরিত্রাণের জন্য সহযোগিতা কামনা করছি)। বর্তমানে অনেক লোকই এ ব্যাপারে [সমাধানের পথ] অনুসন্ধান করে এবং এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে জিজ্ঞেস করে? অথচ এর থেকে পরিত্রাণ পাওয়া খুবই সহজ। আর তার হলো, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তরকে সালাতে উপস্থিত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা করা। আপনি এভাবেই সালাতে নিজেকে অভ্যস্ত করে তুলুন আর ইবাদতের প্রকৃত স্বাদ না পাওয়া পর্যন্ত তার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতেই থাকুন’।
🖊️[তাফসীর সূরা মায়েদা, ২/৩৩২]।
[قال العلَّامة ابن العثيمين رحمه الله: ولذلك نجد الإنسان إذا غفل في صلاته خرج منها بقلب كما دخل فيها بقلب يعني بنفس القلب لا يزداد نوراً ولا إيماناً ولا كراهة للفحشاء والمنكر وقد أخبر الله سبحانه وتعالى أن الصلاة تنهى عن الفحشاء والمنكر، فلماذا لا يجد الإنسان إذا خرج من الصلاة كراهة للفحشاء والمنكر؟ لأنه إنما صلى صلاة جسد فقط لا صلاة قلب
وهذه نقطة – نسأل الله أن يعيننا – عليها، أكثر الناس اليوم مبتلون بها ويسألون دائماً كيف يتخلصون منها؟ لكن الخلاص منها سهل وهو أن تحاول حضور القلب في الصلاة من أولها إلى آخرها عوِّد نفسك على هذا، أجبر نفسك على هذا حتى تجد لذة العبادة].

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/কখনো-কখনো-মানুষের-অন্তর-ভেঙে-পড়ে-দুনিয়ার-দুয়ারে-দাঁড়িয়ে-350x250.jpg)




