মানুষের সম্পর্কের জগৎ বড়ই বিচিত্র। কিছু মানুষ এমনও থাকে আপনার ভালো কাজ, উপকার কিংবা অবদান তারা দেখেও যেন না দেখার ভান করে। আপনি যখন কল্যাণকর কিছু করেন, তারা নীরব থাকে; না কোনো উৎসাহ, না কোনো প্রশংসা, না কোনো কৃতজ্ঞতার প্রকাশ। যেন আপনার ভালো কাজ তাদের কাছে গুরুত্বহীন।
কিন্তু এই নীরবতা স্থায়ী থাকে না। যেই আপনার কাছ থেকে কোনো ভুল, হোক তা ছোট বা সন্দেহজনক প্রকাশ পায়, তখনই তারা যেন বদলে যায়। তখন তারা নীরব দর্শক থাকে না; বরং হঠাৎ করে বড় উপদেশদাতা, কঠোর সমালোচক হয়ে ওঠে। তাদের কণ্ঠে তখন তীব্রতা, তাদের ভাষায় কঠোরতা, আর তাদের ভঙ্গিতে এক ধরনের উচ্চতা প্রকাশ পায়।
এই বৈপরীত্য মানুষের একটি দুর্বল দিককে প্রকাশ করে। মানুষ অনেক সময় ভালোকে স্বীকার করতে কৃপণতা করে, কিন্তু ভুলকে প্রকাশ করতে উদার হয়ে ওঠে।
তবে এই বাস্তবতা আমাদের জন্য একটি শিক্ষা বহন করে। মানুষের প্রশংসা বা নিন্দার উপর নিজের মূল্য নির্ধারণ করা উচিত নয়। বরং নিজের কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ রাখা এবং সত্যের পথে অটল থাকা,এটাই হওয়া উচিত লক্ষ্য। কাজেই সবাই আপনার ভালো দেখবে না, সবাই আপনার কষ্ট বুঝবে না, এটাই বাস্তবতা। তাই মানুষের দৃষ্টির জন্য নয়, সত্য ও ন্যায়ের জন্যই চলতে হবে।

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/কখনো-কখনো-মানুষের-অন্তর-ভেঙে-পড়ে-দুনিয়ার-দুয়ারে-দাঁড়িয়ে-350x250.jpg)




