Tuesday, October 27, 2026
+৯৬৬৫০৬৩১৯৮৬৩, +৮৮০১৭১০৩৫৩৯৩১
আল-ইলম একাডেমী
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
Al Ilm
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মাসিক আল-ইলম পত্রিকা
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মূলপাতা ইসলামী আক্বীদাহ

দুআ কবুলে বিলম্বের হিকমাহ ও ধৈর্য

Al-Ilm BD দ্বারা Al-Ilm BD
October 27, 2026
বিষয়: ইসলামী আক্বীদাহ
পড়ার সময়:1 মিনিট পড়া হয়েছে
0
0
0
শেয়ার
0
দর্শন

আমরা স্বভাবতই তাড়াহুড়াপ্রবণ। আমরা চাই আমাদের চাওয়া-পাওয়া দ্রুত পূরণ হোক, দুআ কবুল হোক সঙ্গে সঙ্গে, কষ্ট দূর হোক অল্প সময়েই। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ তাআলা বান্দার জীবনে সবকিছু তাৎক্ষণিকভাবে ঘটান না; বরং অনেক কিছু বিলম্বিত করেন। এই বিলম্ব কোনো অহেতুক বিষয় নয়, বরং এর পেছনে থাকে গভীর হিকমাহ (প্রজ্ঞা), সুদূরপ্রসারী পরিকল্পনা এবং বান্দার কল্যাণ।

আমরা অনেক সময় মনে করি যা দেরিতে আসে, তা হয়তো আমাদের জন্য নয়, অথবা আমাদের দুআ কবুল হয়নি। অথচ বিশুদ্ধ আকীদাহ আমাদের শেখায় যে, মহান আল্লাহ কখনো বান্দার দুআ অগ্রাহ্য করেন না। হাদীসে এসেছে, বান্দার দুআ তিনভাবে কবুল হয় যথা- হয় তা সঙ্গে সঙ্গে পূরণ করা হয়, নয়তো তা ভবিষ্যতের জন্য জমা রাখা হয়, অথবা তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেওয়া হয়। সুতরাং বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়; বরং এটি এক ভিন্ন ধরনের কবুল।

মহান আল্লাহর প্রতিটি সিদ্ধান্ত নির্ভুল ও সময়োপযোগী। আমরা সীমিত জ্ঞানের কারণে তা বুঝতে পারি না। কখনো কোনো কিছু দ্রুত পেলে তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, আবার কখনো বিলম্বের মাধ্যমে আমাদের প্রস্তুত করা হয় বড় কোনো দায়িত্ব বা নিয়ামতের জন্য, যা মহান আল্লাহর সিদ্ধান্ত। যেমন উদাহরণস্বরূপ, একটি বীজ মাটিতে পুঁতে দিলে তা সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না; সময় লাগে, পরিচর্যা লাগে, ধৈর্য লাগে। তেমনি মানুষের জীবনেও অনেক নিয়ামত বিলম্বের মাধ্যমে পরিপক্ব হয়ে আসে।

এই বিলম্বের সময়টুকুই হলো ধৈর্যের পরীক্ষা। ধৈর্য (صبر) ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি গুণ। কুরআনে বারবার ধৈর্যশীলদের সুসংবাদ দেওয়া হয়েছে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়; বরং আল্লাহর প্রতি আস্থা রেখে, অভিযোগহীনভাবে, সঠিক পথে অবিচল থাকা।

যখন বান্দা বুঝতে পারে আমার জন্য যা নির্ধারিত, তা সঠিক সময়েই আসবে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি জন্ম নেয়। এই প্রশান্তিই তাকে হতাশা, উদ্বেগ ও অস্থিরতা থেকে রক্ষা করে।

অনেক সময় আল্লাহ তাআলা বিলম্বের মাধ্যমে বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। যখন কোনো কিছু দেরি হয়, তখন মানুষ বেশি দুআ করে, বেশি ইস্তিগফার করে, বেশি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই প্রক্রিয়ায় তার আত্মা পরিশুদ্ধ হয়, ঈমান মজবুত হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়।

আমাদের জীবনে এমন অনেক ঘটনা আছে, যেখানে আমরা কোনো কিছু না পাওয়ায় কষ্ট পেয়েছি; কিন্তু পরে বুঝেছি সেটি না পাওয়াই আমাদের জন্য ভালো ছিল। আবার এমন অনেক কিছু আছে, যা দেরিতে পেয়েছি, কিন্তু সেটিই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ে এসেছে। এই অভিজ্ঞতাগুলোই প্রমাণ করে যে, আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক, যদিও তা আমাদের প্রত্যাশার সঙ্গে মিলে না।

আরবীতে একটি কথা আছে, لله في تأخيره تدبيرٌ عظيم، فاصبر এই সংক্ষিপ্ত বাক্যটি একটি গভীর জীবনের বিশাল শিক্ষা বহন করে। এটি আমাদের শেখায় যে, বিলম্বে হতাশ না হয়ে, বরং তার মধ্যে লুকানো প্রজ্ঞা খুঁজে নিতে। মহান আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করাই হলো মুমিনের পথ।

অতএব, যখনই কোনো কিছু দেরিতে আসে, তখন মনে রাখতে হবে, এটি কোনো অস্বীকার নয়; বরং এটি একটি নিখুঁত পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনার উপর আস্থা রেখেই আমাদের বলতে হবে, হে আল্লাহ! আপনি যেভাবে নির্ধারণ করেছেন, সেটিই আমার জন্য উত্তম। মহান আল্লাহ আমাদের সকলকে কল্যাণের উপর অটল রাখুন। আমীন! বারাকাল্লাহু ফিকুম।

– আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।

Al-Ilm BD

Al-Ilm BD

সম্পর্কিত পোস্ট

রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলী: জ্ঞান, দায়িত্ব ও ওহীর আলো
ইসলামী আক্বীদাহ

আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা: বান্দার হৃদয়ের প্রকৃত জীবন

October 27, 2026
রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলী: জ্ঞান, দায়িত্ব ও ওহীর আলো
ইসলামী আক্বীদাহ

আত্মার ভার, উদ্বেগ ও মহান আল্লাহর উপর ভরসা

October 27, 2026
সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব
ইসলামী আক্বীদাহ

আকীদাহ অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ দিক

October 27, 2026
সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব
ইসলামী আক্বীদাহ

তাওহীদ কীভাবে পড়বেন?

October 27, 2026
রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলী: জ্ঞান, দায়িত্ব ও ওহীর আলো
ইসলামী আক্বীদাহ

ব্যক্তি পূজার অপনোদন

October 27, 2026
ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব
ইসলামী আক্বীদাহ

তাওহীদকে সঠিকভাবে বোঝা

October 26, 2026
ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব
ইসলামী আক্বীদাহ

সমাজ সংস্কারে ইসলামী শিক্ষার ভূমিকা

October 26, 2026
সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব
ইসলামী আক্বীদাহ

যদি প্রত্যেক জালিম তার শাস্তি সঙ্গে সঙ্গে পেয়ে যেত

October 24, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমি শর্ত ও শর্তাবলীতে সম্মত এবং গোপনীয়তা নীতি .

সকল বিষয়

  • সম্পাদকীয়
  • কুরআনের ইলম
  • হাদীসের ইলম
  • ইসলামী আক্বীদাহ
  • সালাফী মানহাজ
  • ঊলূমুল কুরআন
  • উলূমুল হাদীস
  • ইলমুল ফিক্বহ
  • উসূলে ফিক্বহ
  • ইসলামী দা‘ওয়াহ্
  • সীরাহ নাবাবিয়্যাহ
  • ইসলামের ইতিহাস
  • সালাফদের জীবনী
  • সালাফদের বাণী
  • হারামাইনের দারস থেকে
  • আরবী প্রবন্ধ
  • ইংরেজী প্রবন্ধ
  • অনুবাদ প্রবন্ধ
  • গ্রন্থ পর্যালোচনা
  • সাক্ষাৎকার
  • সমসাময়িক মনীষী
  • কবিতা
  • কুরআন ও হাদীসের গল্প
  • শিক্ষক পাতা
  • শিক্ষার্থী পাতা
  • বিজ্ঞান ইলম
  • মুসলিম বিশ্ব
  • ভ্রমণ স্মৃতি
  • বিদেশে উচ্চশিক্ষা
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • সম-সাময়িক প্রসঙ্গ
  • দারসে হাদীস

গ্রাহক/এজেন্ট হৌন

লেখক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

লেখক ফোরামে যুক্ত হন

পাঠক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

পাঠক ফোরামে যুক্ত হন

পুরাতন সংখ্যা

কুরআনের ইলম
ইসলামী দা‘ওয়াহ্
সীরাহ নাবায়্যিাহ্

বিজ্ঞাপন দিন

সর্বাধিক পঠিত

  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কবিতা

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কুরআন ও হাদীসের গল্প

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
alilm-আল-ইলম

বিশুদ্ধ আক্বীদাহ্ ও সালাফী মানহাজ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব পত্রিকা।

আল-ইলম বিডি

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৯৬৬৫০৬৩১৯৮৬৩
  • মেইন অফিস: বাড়ি নং ৫৪-৫৬, রোড নং ০২, ব্লক: ডি, শহীদবাগ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬
  • রাজশাহী শাখা: দেওয়ানপাড়া মাদ্রাসা মোড়, কাটাখালী, রাজশাহী।

সরাসরি লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • নোটিস বোর্ড
  • লেখা পাঠান
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

সোশ্যাল মিডিয়া

Facebook X-twitter Youtube

Main Menu

  • মূলপাতা
  • আমাদের টিম
  • প্রতিষ্ঠাতা সম্পর্কে

Important Links

  • লেখা পাঠান
  • গ্রাহক/এজেন্ট হৌন
  • লেখক ফোরামে যুক্ত হৌন

Quick Links

  • ডোনেশন
  • নোটিস বোর্ড
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

Contact Us

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৮৮০১৭৩৬৫০৩৩৭৯
  • পরিচালক: উস্তায আব্দুল হাকীম মাদানী
  • আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী-৬২০৩
Facebook Youtube X-twitter

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Web Developer Abu Bashar. 

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
  • মূলপাতা
  • সকল বিষয়
    • সম্পাদকীয়
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
    • গ্রন্থ পর্যালোচনা
    • সাক্ষাৎকার
    • সমসাময়িক মনীষী
    • কবিতা
    • কুরআন ও হাদীসের গল্প
    • শিক্ষক পাতা
    • শিক্ষার্থী পাতা
    • বিজ্ঞান ইলম
    • মুসলিম বিশ্ব
    • ভ্রমণ স্মৃতি
    • বিদেশে উচ্চশিক্ষা
    • স্বাস্থ্যকথা
    • শিক্ষা-প্রতিষ্ঠান
    • সম-সাময়িক প্রসঙ্গ
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Developer Abu Bashar.

ফিরে আসার জন্য স্বাগতম!

নীচে আপনার অ্যাকাউন্টে লগইন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার ব্যবহারকারীর নাম বা ইমেল ঠিকানা লিখুন.

প্রবেশ করুন
এই ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে. এই ওয়েবসাইটটি ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি কুকিজ ব্যবহার করার জন্য সম্মতি দিচ্ছেন। আমাদের পরিদর্শন করুন গোপনীয়তা এবং কুকি নীতি .