নম্রতার সৌন্দর্য ও প্রকৃত পরিপূর্ণতা-
ফলভারে নত হয়ে থাকা ডালপালার দিকে তাকালে আমরা একটি গভীর শিক্ষা পাই। গাছের শাখাগুলো যখন ফলে ভরে ওঠে, তখন তারা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে না; বরং নত হয়ে আসে, যেন পথচারীদের জন্য সহজে সেই ফল তুলে নিতে পারে। এই নত হওয়াই তার পরিপূর্ণতা, তার মর্যাদা ও দানের সর্বোচ্চ প্রকাশ।
ঠিক তেমনি, একজন প্রকৃত রব্বানী ও বিনয়ী বান্দা সেই পাকা ধানের শীষের মতো, যা শস্যে পূর্ণ হলে মাথা নিচু করে। সে তার এই বিনয় দ্বারা তার প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তার ভেতরের পরিপূর্ণতা তাকে অহংকারী করে না; বরং তাকে নম্র করে তোলে। সে বুঝে প্রকৃত পূর্ণতা মানুষকে আল্লাহর সামনে ভেঙে দেয়, নম্র করে, আত্মসমর্পণে নিয়ে যায়।
মানুষের সাথে নম্র আচরণ এমন এক সুগন্ধ, যা তার আগেই পৌঁছে যায়। তার শান্ত স্বভাব, নীরব সৌন্দর্য ও কোমল আচরণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে, হৃদয় জয় করে নেয়। সে উচ্চকণ্ঠ নয়, কিন্তু তার নীরবতাই কথা বলে; সে কঠোর নয়, কিন্তু তার কোমলতা মানুষকে মুগ্ধ করে।
যে ব্যক্তি মুমিনদের জন্য নিজের ডানা নত করে, অর্থাৎ তাদের সাথে বিনয়ী আচরণ করে, সে মানুষের অন্তরের গভীরে ভালোবাসার বীজ বপন করে। আর সময়ের সাথে সাথে সে সেই ভালোবাসার ফল লাভ করে, মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়, পৃথিবীতে সে সম্মান ও গ্রহণযোগ্যতার ফসল ঘরে তোলে।
সুতরাং প্রকৃত মর্যাদা উচ্চতায় নয়, বরং বিনয়ে।
যত বেশি মানুষ পূর্ণ হয়, তত বেশি সে নত হয়, আর এই নত হওয়াই তাকে মহান করে তোলে।

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/কখনো-কখনো-মানুষের-অন্তর-ভেঙে-পড়ে-দুনিয়ার-দুয়ারে-দাঁড়িয়ে-350x250.jpg)




