মানুষের জীবনে রিযিক অর্জন একটি অবিচ্ছেদ্য বাস্তবতা। কিন্তু রিযিক লাভের পথ কেবল একমাত্র দুনিয়াবী পরিশ্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক প্রচেষ্টা, দুআ এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা।
ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মানুষের চেষ্টা বা (سعي) মূলত দুই প্রকার। যথা-
প্রথমত: এমন চেষ্টা যা সরাসরি রিযিক অর্জনের জন্য করা হয়। যেমন: কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা বা জীবিকার অন্যান্য মাধ্যম। এগুলো মানুষের বাহ্যিক প্রচেষ্টা, যার মাধ্যমে সে তার প্রয়োজন পূরণ করে এবং জীবন পরিচালনা করে।
দ্বিতীয়ত: এমন চেষ্টা যা বাহ্যিকভাবে রিযিকের সঙ্গে সম্পর্কিত মনে না হলেও বাস্তবে তা রিযিকের অন্যতম বড় কারণ। এটি হলো দুআ করা, আল্লাহর উপর ভরসা রাখা, এবং মানুষের উপকার করা। এই ধরনের কাজগুলো মানুষের অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত করে এবং তাঁর সাহায্য লাভের পথ উন্মুক্ত করে।
বিশেষ করে অন্যের উপকার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবী ﷺ বলেছেন, আল্লাহ তাঁর বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এই নীতিটি আমাদের একটি গভীর শিক্ষা দেয় যে, মানুষ যতই নিজের জন্য চেষ্টা করুক, যদি সে অন্যদের উপকারে এগিয়ে না আসে, তবে তার প্রচেষ্টা অসম্পূর্ণ থেকে যায়। আর যে ব্যক্তি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, আল্লাহ নিজেই তার জন্য অপ্রত্যাশিত পথ খুলে দেন।
রিযিক কেবল হাতের পরিশ্রমের ফল নয়;
এটি হৃদয়ের অবস্থার সাথেও গভীরভাবে সম্পর্কিত। বাহ্যিক চেষ্টা দরকার, কিন্তু তা যথেষ্ট নয়। দুআ, তাওয়াক্কুল এবং মানুষের উপকার এগুলোই রিযিকের প্রকৃত বরকত নিয়ে আসে। সুতরাং যে ব্যক্তি চেষ্টা করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। আর যে ব্যক্তি অন্যের জন্য কাজ করে, আল্লাহ তার জন্য কাজ সহজ করে দেন। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/কখনো-কখনো-মানুষের-অন্তর-ভেঙে-পড়ে-দুনিয়ার-দুয়ারে-দাঁড়িয়ে-350x250.jpg)




