ইমাম ইবনুল জাওযী رحمه الله এক গভীর সত্য কথা বলেছেন। তিনি বলেন, অনেক মানুষ আছে, যারা নিজের দৃষ্টিকে অবাধ করে দিয়েছে; ফলে তাদের অন্তর্দৃষ্টির বিবেচনাশক্তি হারিয়ে গেছে।”
মানুষ অনেক সময় মনে করে, সে খুব পরিষ্কারভাবে সবকিছু বুঝতে পারছে। কাগজ-কলমে হিসাব করলে তার পরিকল্পনাও ঠিকঠাক ছিল। কিন্তু বাস্তবে একের পর এক ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, সম্পর্কের সংকট, জীবনের জটিলতা তাকে গ্রাস করতে থাকে। তখন সে অবাক হয়ে প্রশ্ন করে-
কেন এমন হলো?
কেন আমি এই ভুলে জড়িয়ে গেলাম?
কেন এ কাজে ব্যর্থ হলাম?
কেন এত অশান্তি, এত বিপর্যয়?
অথচ সমস্যার মূল অনেক সময় বাইরে নয়, নিজের ভেতরেই লুকিয়ে থাকে।
মানুষ যখন গুনাহকে ছোট মনে করতে শুরু করে, কিংবা কোনো হারামকে নিজের প্রবৃত্তির চাপে হালাল বলে ভাবতে থাকে, তখন ধীরে ধীরে তার অন্তর্দৃষ্টি ক্ষীণ হয়ে যায়। সে আর সঠিকভাবে সত্য-মিথ্যা বিচার করতে পারে না। ফলে ভুলকেই সঠিক মনে হয়, আর ভুল সিদ্ধান্তের পথেই সে ক্রমাগত এগিয়ে যায়, অথচ সে বুঝতেই পারে না, তার জীবনের তাওফীক ও বরকত ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হচ্ছে।
অনেক সময় দাম্পত্য জীবনের অশান্তি, সন্তানের অবাধ্যতা, ইলমে অগ্রগতির অভাব, পড়াশোনায় ব্যর্থতা, রিজিকের সংকট কিংবা জীবনের নানা জটিলতার পেছনে এমন কিছু গোপন গুনাহ কাজ করে, যেগুলোকে মানুষ গুনাহ বলেই মনে করে না। আর এটাই সবচেয়ে ভয়ংকর অবস্থা; যখন অন্তর এতটাই আচ্ছন্ন হয়ে যায় যে, মানুষ নিজের ভুলকেও ভুল হিসেবে দেখতে পারে না।
তাই আল্লাহর দিকে ফিরে আসতে চাওয়া মানুষের সবচেয়ে বড় কাজ হলো নিজের জীবনের হারাম বিষয়গুলোকে চিনতে শেখা। কারণ তাওবা তখনই সত্যিকার অর্থে শুরু হয়, যখন মানুষ বুঝতে পারে সে কোথায় আল্লাহর সীমালঙ্ঘন করেছে।
মানুষের অন্তর পরিষ্কার না হলে বাহ্যিক বুদ্ধিমত্তা খুব বেশি দূর নিয়ে যেতে পারে না। অনেক শিক্ষিত, অভিজ্ঞ ও পরিকল্পনাবান মানুষও এজন্য জীবনের মৌলিক জায়গাগুলোতে ভেঙে পড়ে। কারণ অন্তরের দৃষ্টি অন্ধ হয়ে গেলে, বাহ্যিক চোখ ঠিক থাকলেও পথ হারিয়ে যায়।
তাই একজন মুমিনের সবচেয়ে বড় দুআ হওয়া উচিত,
হে আল্লাহ! আমাদেরকে হারামকে হারাম হিসেবে দেখান এবং তা থেকে বেঁচে থাকার তাওফীক দিন। আমীন!

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/কখনো-কখনো-মানুষের-অন্তর-ভেঙে-পড়ে-দুনিয়ার-দুয়ারে-দাঁড়িয়ে-350x250.jpg)




