Wednesday, October 21, 2026
+৯৬৬৫০৬৩১৯৮৬৩, +৮৮০১৭১০৩৫৩৯৩১
আল-ইলম একাডেমী
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
Al Ilm
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মাসিক আল-ইলম পত্রিকা
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মূলপাতা প্রবন্ধ

অন্তরের এক মারাত্মক রোগ: বিরোধিতা

Al-Ilm BD দ্বারা Al-Ilm BD
October 20, 2026
বিষয়: প্রবন্ধ
পড়ার সময়:1 মিনিট পড়া হয়েছে
0
0
0
শেয়ার
1
দর্শন

অন্তরের এক মারাত্মক রোগ: বিরোধিতা

আমাদের মাঝে এক ধরনের অদৃশ্য হৃদরোগ আছে, যার প্রভাব দুনিয়াতেও নেতিবাচক এবং দ্বীনের পথে চলা ও সুন্দর-সুষ্ঠু সমাজ গঠনেও মারাত্মক বাধা সৃষ্টি করে। আর সে রোগ হলো ‘বিরোধিতা ও বিবাদ’ (الخصومة)।

মানুষের পারস্পরিক সম্পর্ক জটিল; সেখানে মতবিরোধ ও দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক। কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি, যে মতবিরোধ মেনে নেয় এবং বিরোধ মিটিয়ে ফেলে। এই দ্বন্দ্ব ও মতবিরোধের ফলে অন্তরে কিছু রোগ জন্ম নেয়। যেমন: (১) নিজ মতামতের প্রতি অন্ধ পক্ষপাত (تعصب للرأي)। (২) ভিন্নমতের মানুষের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। 

এই রোগগুলো যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা একসময় স্পষ্ট বিরোধিতায় রূপ নেয়। আর এই বিরোধিতা পুরনো হয়ে গেলে তা অন্তরে পরিণত হয় ঘৃণা ও বিদ্বেষে। অনুরুপভাবে বিরোধিতায় ‘অত্যাচার’ বা ‘অসততা’ (الفجور) একটি মারাত্মক আশঙ্কাজনক লক্ষণ। এটি মুনাফিকির চার আলামতের একটি। যার কারণ হলো- বিরোধিতায় যে অসৎ আচরণ করে, মূলতঃ সে কখনোই সম্পর্কের ক্ষেত্রে ও দ্বীনী বিষয়ে আন্তরিক ছিল না।

এজন্যই বিরোধিতা এক পর্যায়ে পাপাচার ও অসততায় রূপ নেয়। যেমন: সম্পর্ক খারাপ হওয়ার পর অপরের গোপন বিষয় ফাঁস করে দেওয়া, ইজ্জত নষ্ট করা। কিন্তু একজন সম্মানিত মানুষ; সে নিজেকে সংযত রাখে, বিশ্বস্ততার বোঝা বয়ে বেড়ায় এবং ভালো ছাড়া কিছু বলে না। বরং সম্ভবপর চুপ থাকে। এই রোগ যত বাড়ে, মানুষের চোখে তখন মুসলিম ভাই ‘একজন প্রতিপক্ষ’ হয়ে যায়। সে তার কোনো ভালো গুণ দেখতে পায় না, সব খারাপ দিক তার মাঝে কল্পনা করে।

ফলস্বরূপ রোগাক্রান্ত ব্যক্তির অন্তর কাঁপে ও তা সময়ে সময়ে ক্ষুব্ধ হয়। তার মনে কুট-কৌশলের বীজ বপণ চলতেই থাকে। আর যখন তার শত্রু মনে করা ব্যক্তি কোনো ইতিবাচক কিছু অর্জন করে তখন সে আরো বিরোধিতা শুরু করে। এমনকি সে প্রতিপক্ষের কোনো প্রশংসা সহ্য করতে পারে না। সে চেষ্টা করে তার সব গুণ অস্বীকার করতে। কখনো তার লেখালেখি ও মতামত শুধুই প্রতিপক্ষকে অপমান বা খাটো করার লক্ষ্যে হয়ে পড়ে।

এই রোগের একটি বড় লক্ষণ হলো- কু-ধারণা (سوء الظن), যার ফল হয় ভুল বোঝাবুঝি। এ এক অব্যর্থ সূত্র। কু-ধারণা জন্ম দেয় ভুল ব্যাখ্যার, যার ফলে অন্যের বক্তব্য বা অবস্থান সঠিকভাবে বোঝা সম্ভব হয় না। আবার রোগাক্রান্ত ব্যক্তি নিজেকে নসীহতকারী বলে উপস্থাপন করে, অথচ সে কখনো গোপনে পরামর্শ দেয় না; বরং খোলামেলা সমালোচনাই তার পছন্দ। আসলে এটি তার অন্তরের গোপন বিদ্বেষ ও হিংসার ক্ষুধা মেটানোর পথমাত্র। কিন্তু সত্য এই যে, এই পদ্ধতি দুনিয়াতে যেমন ফলহীন, আখিরাতেও তেমনই ক্ষতির কারণ।

কাজেই এই ধরনের রোগাক্রান্ত ব্যক্তিকে বলা উচিত- দ্বীনের নসীহতের ভিত্তি হলো ভালোবাসা ও সাহায্য করা। তাহলে কেন আমি আপনার মাঝে ভালবাসা দেখি না? কেন আমি আপনার মাঝে সাহায্যের চিহ্ন দেখতে পাই না? বরং দেখি, আপনি সবসময় নসীহত এর নামে এক ধরনের সমালোচনার পোশাক পরিহিত, যার ভেতর থেকে হিংসার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে! 

কিছু বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমাদের সমাজেই অনেক মুসলিম ভাইদের সম্পর্কের ভেতরে বিরোধিতা আধিপত্য বিস্তার করে আছে। তারা সামান্য কারণেই শত্রুতায় লিপ্ত হয়। সুযোগ পেলেই অবান্তর-অন্যায্য কথা বলে। এটি খুবই আশ্চর্যের বিষয়, কারণ তারা তো সবাই মুসলিম। আবার সালাফী আকীদা ও মানহাজের দাবিদার! আরো অবাক করা বিষয় হলো- কোনো ব্যক্তির থেকে একটি ভুল বের হলেই লোকেরা তাকে নিচে নামিয়ে দেয়। এটি এমন নীচতা, যা কেবল সেই মানুষ করে যার মাঝে বিশ্বস্ততা কম। 

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে- আর আমাদের দল ও সংগঠনের মধ্যে সম্পর্কের জায়গায় গীবত, সমালোচনা ও বিদ্বেষ আধিপত্য করে আছে। এক্ষেত্রে অত্যন্ত আফসোসের বিষয় হলো- অনেক লেখালেখি, বক্তব্য, বিতর্ক, বইপত্র বা চিন্তাধারার তত্ত্বায়ন আসলে শুধু পুরনো বিরোধিতার ফসল। এই বিষবাষ্প এখন সমাজ থেকে শিক্ষাঙ্গনে পর্যন্ত ছড়িয়ে গেছে। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বলেছেন-

إياكم والبغضة فإنها الحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين

তোমরা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, কারণ তা হচ্ছে ধ্বংসকারী। আমি বলছি না, তা চুল কাটে; বরং তা দ্বীনকে কেটে ফেলে। [তিরমিযী]। এই হাদীস থেকে প্রকাশ্য একটি উপলব্ধি হচ্ছে- যে ব্যক্তি তার অন্তরে বিদ্বেষ প্রবেশ করতে দেয়, তার দ্বীন ধ্বংস হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের অন্তর ও দ্বীন পরীক্ষা করা। আত্মসমালোচনা জারি রাখা। 

উপরোল্লিখিত আলোচনার উদ্দেশ্য হচ্ছে, কেবল নিজেকে হিসাবের মুখোমুখি করা; যেন কিয়ামতের দিন কেউ এভাবে চমকে না ওঠে যে, তার জীবন বিরোধিতা, বিদ্বেষ ও অহেতুক লড়াইয়ে কেটে গেছে। অথচ সে মনে করেছে সে অনেক ভালো কাজই করে গেছে। হে আল্লাহ আপনি আমাদের অন্তরগুলো প্রশস্ত করে দিন। মুসলিম ভাইয়ের ব্যাপারে ইতিবাচক ধারণা রাখার তৌফীক্ব দান করুন। আমরা দুআ করি-

اللهم طهر قلوبنا من الغِلّ والحقد، واملأها بالحب والنصح والرحمة.

হে আল্লাহ! আমাদের অন্তরকে বিদ্বেষ ও হিংসা থেকে পরিশুদ্ধ করুন এবং তাতে ভালবাসা, উপদেশ ও দয়া পূর্ণ করে দিন। আমীন!

– ট্রেনযাত্রা/ রাজশাহী-কুষ্টিয়া/ ৪.৭.২৫ জুমু’আ বার।

Al-Ilm BD

Al-Ilm BD

সম্পর্কিত পোস্ট

প্রবন্ধ

যে সময় আখিরাতের কোনো কাজে ব্যয় হয় না, তা কি সত্যিই জীবন?

October 20, 2026
প্রবন্ধ

যখন মানুষ হতাশ করে, তখনই ভরসার আসল ঠিকানা স্পষ্ট হয়

October 20, 2026
প্রবন্ধ

জুমুআর দিন: একজন মুমিনের সাপ্তাহিক আত্মশুদ্ধি ও ইলম অর্জনের সুযোগ

October 20, 2026
প্রবন্ধ

সত্য (হক্ব) তার জন্য কঠিন, যার জন্য আল্লাহ তা কঠিন করে দেন, আর সত্য তার জন্য সহজ, যার জন্য আল্লাহ তা সহজ করে দেন

October 20, 2026
প্রবন্ধ

জান্নাতের কথা একবার গভীরভাবে ভেবে দেখুন

October 20, 2026
প্রবন্ধ

জীবনের পথে মানুষকে সবচেয়ে বেশি যে যুদ্ধটি করতে হয়, তা বাইরের কারও সঙ্গে নয়; বরং নিজের নফসের সঙ্গে

October 20, 2026
প্রবন্ধ

যদি ইখলাস না থাকে, তবে পরিশ্রম বৃথা (إذا لم تخلص فلا تتعب)

October 21, 2026
প্রবন্ধ

হিংসা ও অহংকার

October 20, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমি শর্ত ও শর্তাবলীতে সম্মত এবং গোপনীয়তা নীতি .

সকল বিষয়

  • সম্পাদকীয়
  • কুরআনের ইলম
  • হাদীসের ইলম
  • ইসলামী আক্বীদাহ
  • সালাফী মানহাজ
  • ঊলূমুল কুরআন
  • উলূমুল হাদীস
  • ইলমুল ফিক্বহ
  • উসূলে ফিক্বহ
  • ইসলামী দা‘ওয়াহ্
  • সীরাহ নাবাবিয়্যাহ
  • ইসলামের ইতিহাস
  • সালাফদের জীবনী
  • সালাফদের বাণী
  • হারামাইনের দারস থেকে
  • আরবী প্রবন্ধ
  • ইংরেজী প্রবন্ধ
  • অনুবাদ প্রবন্ধ
  • গ্রন্থ পর্যালোচনা
  • সাক্ষাৎকার
  • সমসাময়িক মনীষী
  • কবিতা
  • কুরআন ও হাদীসের গল্প
  • শিক্ষক পাতা
  • শিক্ষার্থী পাতা
  • বিজ্ঞান ইলম
  • মুসলিম বিশ্ব
  • ভ্রমণ স্মৃতি
  • বিদেশে উচ্চশিক্ষা
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • সম-সাময়িক প্রসঙ্গ

গ্রাহক/এজেন্ট হৌন

লেখক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

লেখক ফোরামে যুক্ত হন

পাঠক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

পাঠক ফোরামে যুক্ত হন

পুরাতন সংখ্যা

কুরআনের ইলম
ইসলামী দা‘ওয়াহ্
সীরাহ নাবায়্যিাহ্

বিজ্ঞাপন দিন

সর্বাধিক পঠিত

  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কবিতা

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কুরআন ও হাদীসের গল্প

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
alilm-আল-ইলম

বিশুদ্ধ আক্বীদাহ্ ও সালাফী মানহাজ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব পত্রিকা।

আল-ইলম বিডি

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৯৬৬৫০৬৩১৯৮৬৩
  • মেইন অফিস: বাড়ি নং ৫৪-৫৬, রোড নং ০২, ব্লক: ডি, শহীদবাগ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬
  • রাজশাহী শাখা: দেওয়ানপাড়া মাদ্রাসা মোড়, কাটাখালী, রাজশাহী।

সরাসরি লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • নোটিস বোর্ড
  • লেখা পাঠান
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

সোশ্যাল মিডিয়া

Facebook X-twitter Youtube

Main Menu

  • মূলপাতা
  • আমাদের টিম
  • প্রতিষ্ঠাতা সম্পর্কে

Important Links

  • লেখা পাঠান
  • গ্রাহক/এজেন্ট হৌন
  • লেখক ফোরামে যুক্ত হৌন

Quick Links

  • ডোনেশন
  • নোটিস বোর্ড
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

Contact Us

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৮৮০১৭৩৬৫০৩৩৭৯
  • পরিচালক: উস্তায আব্দুল হাকীম মাদানী
  • আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী-৬২০৩
Facebook Youtube X-twitter

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Web Developer Abu Bashar. 

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
  • মূলপাতা
  • সকল বিষয়
    • সম্পাদকীয়
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
    • গ্রন্থ পর্যালোচনা
    • সাক্ষাৎকার
    • সমসাময়িক মনীষী
    • কবিতা
    • কুরআন ও হাদীসের গল্প
    • শিক্ষক পাতা
    • শিক্ষার্থী পাতা
    • বিজ্ঞান ইলম
    • মুসলিম বিশ্ব
    • ভ্রমণ স্মৃতি
    • বিদেশে উচ্চশিক্ষা
    • স্বাস্থ্যকথা
    • শিক্ষা-প্রতিষ্ঠান
    • সম-সাময়িক প্রসঙ্গ
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Developer Abu Bashar.

ফিরে আসার জন্য স্বাগতম!

নীচে আপনার অ্যাকাউন্টে লগইন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার ব্যবহারকারীর নাম বা ইমেল ঠিকানা লিখুন.

প্রবেশ করুন
এই ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে. এই ওয়েবসাইটটি ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি কুকিজ ব্যবহার করার জন্য সম্মতি দিচ্ছেন। আমাদের পরিদর্শন করুন গোপনীয়তা এবং কুকি নীতি .