ই’তিদাল – মিততা ও মধ্যমপন্থা
ইসলাম মানুষকে ই’তিদাল-মিততা ও মধ্যমপন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে। অতিরিক্ততা কিংবা অবহেলার দিকে ঝুঁকে না পড়ার জন্য। আল্লাহ تعالى বলেছেন, وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا – আর এভাবে আমরা তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মত করেছি। অর্থাৎ খ্রিস্টানরা তাদের ধর্মে বাড়াবাড়ি করেছে, আর ইহুদিরা অবহেলা ও শৈথিল্য দেখিয়েছে; কিন্তু মুসলিমরা নিয়েছে মধ্যম পথ। সুষম ও পরিমিত একটি ধারা।
আর আল্লাহ تعالى অন্যত্র বলেছেন, وَالَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًا – আর তারা ব্যয় করলে না অপচয় করে, না কৃপণতা করে; বরং এ দুয়ের মাঝামাঝি সুষম ও পরিমিত পথ অবলম্বন করে আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম না করে, এবং আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তা থেকেও পিছিয়ে না গিয়ে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি থেকে বাঁচো। এ নির্দেশ দ্বীনের বিশ্বাস, কথা ও কাজ সব ধরনের বাড়াবাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য।
আর তিনি ﷺ আরো বলেছেন, সংযত হও, এবং সঠিক পথে স্থির থাকো। অর্থাৎ অতিরিক্ততা থেকেও দূরে থাকো, অবহেলাও কোরো না; বরং মধ্যম, ভারসাম্যপূর্ণ, সঠিক পথ অনুসরণ করো।
মহান আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। আমীন!
যদি সত্যিই সন্তানদের ব্যাপারে চিন্তিত হন…













