ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন-
জেনে রাখো! ইবলিস মানুষের উপর যে প্রথম প্রতারণাটি চালায়, তা হলো তাদেরকে ইলম (জ্ঞান) থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ ইলম হলো নূর (আলো)। আর যখন সে মানুষের অন্তরের প্রদীপ নিভিয়ে দেয়, তখন সে তাদেরকে অন্ধকারে যেমন খুশি টেনে নিয়ে যায়।
ইবলিস সব সময় শয়তানি প্রবৃত্তি বা কামনা-বাসনা দিয়ে শুরু করে না; বরং সে আঘাত হানে সবচেয়ে বিপজ্জনক জায়গায়। অর্থাৎ, মানুষের عقل -বুদ্ধি ও চিন্তাশক্তি তে।
সে মানুষের মনে অলসতা ঢুকিয়ে দেয়, শেখার প্রতি অনীহা সৃষ্টি করে, প্রশ্ন করতে ভয় পাইয়ে দেয়,
ইলমকে কঠিন, ভারী ও দুরূহ বলে মনে করায়। এমনকি এক সময় অজ্ঞতাকেই স্বাভাবিক আর
জ্ঞানকে অসহনীয় বোঝা হিসেবে উপস্থাপন করে।
আর যখন ইলম দুর্বল হয়ে যায়, তখন দুর্বল হয়ে পড়ে বুঝ-শক্তি। ভুল বেড়ে যায়, হক ও বাতিল একাকার হয়ে যায়, আর খেয়াল-খুশিকে হিকমাহ বা প্রজ্ঞা হিসেবে সাজিয়ে উপস্থাপন করা সহজ হয়ে যায়।
এ অবস্থায় মানুষ না বুঝেই পরিচালিত হতে থাকে। সে মনে করে সে সঠিক পথেই আছে, অথচ যে নূর তাকে পথ দেখাত, তা অনেক আগেই নিভে গেছে।
যেমন বলা হয়েছে, প্রত্যেক বিপদের মূল কারণ হলো অজ্ঞতা; আর যে অজ্ঞতা থেকে বের হয় না, তার জন্য অভাব ও ত্রুটি ছাড়া কিছুই নয়।
সুতরাং তোমার অন্তরে ইলমের প্রদীপ জ্বালাও,
অজ্ঞতাকে সুন্দর কথার সাজে তোমার ভেতরে ঢুকতে দিও না, আর অজ্ঞতা তোমার আগেই তোমার কাছে পৌঁছে যাওয়ার আগে, তুমি নিজেই ইলম অন্বেষণে এগিয়ে যাও।













