প্রখ্যাত তাবেঈ হাসান আল বাসরী রাহিমাহুল্লাহ বলেন,
|জাহেলী যুগে যখন কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিত তখন জিজ্ঞেস করত ছেলের বংশ কি? মেয়ের বংশ কি? [তথা বংশ মর্যাদা সম্পর্কে জানতে চাইত]।
অতঃপর ইসলামের আগমনের পর তারা জিজ্ঞেস করল- ছেলের দ্বীনের অবস্থা কি? বা মেয়ের দ্বীনের অবস্থা কি? [তথা দ্বীনদার কিনা এটা জানতে চাইত]।
আর আজকের দিনে এসে আপনারা জিজ্ঞেস করেন- ছেলের সম্পদের পরিমাণ কত? মেয়ের সম্পদের পরিমাণ কত? [তথা অর্থ সম্পদ প্রাধান্য দিয়ে সম্পদের পরিমাণ জানতে চায়]|।
-ইবনু আব্দিল বার, বাহজাতুল মাজালিস, ২/৩৮।













