Monday, October 26, 2026
+৯৬৬৫০৬৩১৯৮৬৩, +৮৮০১৭১০৩৫৩৯৩১
আল-ইলম একাডেমী
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
Al Ilm
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মাসিক আল-ইলম পত্রিকা
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মূলপাতা কুরআনের ইলম

কুরআন হিফযের কার্যকর পদ্ধতি

Al-Ilm BD দ্বারা Al-Ilm BD
October 26, 2026
বিষয়: কুরআনের ইলম
পড়ার সময়:1 মিনিট পড়া হয়েছে
0
0
0
শেয়ার
1
দর্শন

কুরআন হিফয করার সোনালী পদ্ধতিসমূহ

طرق ذهبية لحفظ القرآن الكريم

আল-কুরআন কেবল একটি কিতাব নয়; এটি হৃদয়ের নূর, আত্মার খাদ্য এবং জীবনের পথনির্দেশক। কুরআন হিফয করা আল্লাহর এক মহান নেয়ামত, যা তিনি তাঁর বিশেষ বান্দাদেরই দান করেন। তবে এই নেয়ামত অর্জনের জন্য কিছু সুপরিকল্পিত ও পরীক্ষিত পদ্ধতি অবলম্বন করা অপরিহার্য।

নিম্নে কুরআন হিফযের কয়েকটি সোনালি ও কার্যকর পদ্ধতি তুলে ধরা হলো-
১. ইখলাস ও দৃঢ় নিয়ত: কুরআন হিফযের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো খাঁটি নিয়ত। হিফযের উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাঁর কালামকে হৃদয়ে ধারণ করা এবং তার উপর আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, إنما الأعمال بالنيات – নিশ্চয়ই সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল।

২. নিয়মিত ও নির্দিষ্ট সময় নির্ধারণ: হিফযের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষতঃ ফজরের পরের সময় অথবা মাগরিব পর নিরিবিলি সময়। এই সময়ে মন সবচেয়ে সতেজ ও গ্রহণক্ষম থাকে।

৩. একই মুসহাফ ব্যবহার করা: হিফযের পুরো সময় জুড়ে একই কুরআনের কপি (মুসহাফ) ব্যবহার করলে চোখের স্মৃতি (Visual Memory) সক্রিয় হয়, যা দ্রুত ও স্থায়ী হিফযে সহায়ক।

৪. সঠিক তাজবীদ ও ক্বিরাআত শিখে নেওয়া: ভুল উচ্চারণে হিফয করলে তা সংশোধন করা কঠিন হয়ে যায়। তাই শুরুতেই উচিত তাজবীদ শেখা, অভিজ্ঞ ক্বারী বা উস্তাযের তত্ত্বাবধানে পড়া অত্যন্ত জরুরি।

৫. অল্প অল্প করে, কিন্তু স্থায়ীভাবে: একদিনে বেশি পরিমাণ মুখস্থ করার চেয়ে প্রতিদিন অল্প অংশ, বারবার পুনরাবৃত্তি করে পড়া। এটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে ফলপ্রসূ পদ্ধতি।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, أحب الأعمال إلى الله أدومها وإن قل -মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।

৬. নতুন হিফযের আগে পুরনো হিফয দোহরানো: নতুন আয়াত মুখস্থ করার আগে অবশ্যই আগের দিনের হিফয, সারা সপ্তাহের হিফয, মাসিক পুনরাবৃত্তি করতে হবে। দোহরানো ছাড়া হিফয স্থায়ী হয় না।

৭. অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর জানা: যে আয়াতের অর্থ বোঝা যায়, তা সহজে মনে থাকে। তাই সংক্ষিপ্ত বাংলা তাফসীর ও শব্দার্থ জানা হিফযকে আরও গভীর ও মজবুত করে।

৮. শোনা ও অনুকরণ করা: বিশুদ্ধ ক্বারীদের তিলাওয়াত নিয়মিত শোনা যেমন শায়খ খলীল হুসারী, শায়খ মিনশাওয়ি, শায়খ কারী আয়্যুব, শায়খ সুদাইস প্রমুখ। তাদের তিলাওয়াত অনুকরণ করলে উচ্চারণ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।

৯. গুনাহ থেকে বেঁচে থাকা: গুনাহ কুরআনের নূর নিভিয়ে দেয়। ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ বলেন,

شكوتُ إلى وكيعٍ سوء حفظي : فأرشدني إلى ترك المعاصي

-অর্থাৎ, গুনাহ ত্যাগ করাই স্মরণশক্তি বৃদ্ধির অন্যতম চাবিকাঠি।

১০. দুআ ও আল্লাহর সাহায্য কামনা করা: সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হলো দুআ। বিশেষ করে এই দুআ اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري এবং رب زدني علما এবং رب يسر ولا تعسر وتمم علينا بالخير ইত্যাদি।

কুরআন হিফয কোনো অসম্ভব কাজ নয়; বরং এটি ধৈর্য, নিয়মিত চেষ্টা ও মহান আল্লাহর উপর তাওয়াক্কুলের ফসল। যে ব্যক্তি আন্তরিকতা নিয়ে এই সোনালি পদ্ধতিগুলো অনুসরণ করবে, মহান আল্লাহ তার জন্য কুরআনকে সহজ করে দেবেন। যেমন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!

আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।
*শা’বান মাস: রামাযানের আগাম প্রস্তুতির শ্রেষ্ঠ সময়*

Al-Ilm BD

Al-Ilm BD

সম্পর্কিত পোস্ট

ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব
কুরআনের ইলম

ত্বলিবুল ইলমের জন্য প্রয়োজনীয় জ্ঞান

October 26, 2026
সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব
কুরআনের ইলম

সূরা আল-ফাতিহা

October 24, 2026
সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব
কুরআনের ইলম

কুরআনের সাথী হওয়া

October 24, 2026
যে সময় আখিরাতের কোনো কাজে ব্যয় হয় না, তা কি সত্যিই জীবন?
কুরআনের ইলম

এই আয়াতটি শুধু পড়ে চলে যাবেন না; একটু থামুন, হৃদয় দিয়ে অনুভব করুন

October 22, 2026
আমাদের চরিত্রের অন্যতম একটি ভয়াবহ দিক হলো অন্যের অকল্যাণ কামনা করা
কুরআনের ইলম

দুনিয়ায় মানুষ সাধারণত দুটি জিনিসের পেছনেই ছুটে বেড়ায় সম্পদ ও সন্তান

October 21, 2026
আমাদের চরিত্রের অন্যতম একটি ভয়াবহ দিক হলো অন্যের অকল্যাণ কামনা করা
কুরআনের ইলম

দুনিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ কোথায়?

October 19, 2026
সমস্ত প্রশংসা আপনারই জন্য
কুরআনের ইলম

পবিত্র কাবাঘর: বাহ্যিক ও আত্মিক পবিত্রতার শিক্ষা

October 21, 2026
সমস্ত প্রশংসা আপনারই জন্য
কুরআনের ইলম

সালাতের ভেতরে ও বাইরে কুরআনের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন

October 17, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমি শর্ত ও শর্তাবলীতে সম্মত এবং গোপনীয়তা নীতি .

সকল বিষয়

  • সম্পাদকীয়
  • কুরআনের ইলম
  • হাদীসের ইলম
  • ইসলামী আক্বীদাহ
  • সালাফী মানহাজ
  • ঊলূমুল কুরআন
  • উলূমুল হাদীস
  • ইলমুল ফিক্বহ
  • উসূলে ফিক্বহ
  • ইসলামী দা‘ওয়াহ্
  • সীরাহ নাবাবিয়্যাহ
  • ইসলামের ইতিহাস
  • সালাফদের জীবনী
  • সালাফদের বাণী
  • হারামাইনের দারস থেকে
  • আরবী প্রবন্ধ
  • ইংরেজী প্রবন্ধ
  • অনুবাদ প্রবন্ধ
  • গ্রন্থ পর্যালোচনা
  • সাক্ষাৎকার
  • সমসাময়িক মনীষী
  • কবিতা
  • কুরআন ও হাদীসের গল্প
  • শিক্ষক পাতা
  • শিক্ষার্থী পাতা
  • বিজ্ঞান ইলম
  • মুসলিম বিশ্ব
  • ভ্রমণ স্মৃতি
  • বিদেশে উচ্চশিক্ষা
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • সম-সাময়িক প্রসঙ্গ
  • দারসে হাদীস

গ্রাহক/এজেন্ট হৌন

লেখক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

লেখক ফোরামে যুক্ত হন

পাঠক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

পাঠক ফোরামে যুক্ত হন

পুরাতন সংখ্যা

কুরআনের ইলম
ইসলামী দা‘ওয়াহ্
সীরাহ নাবায়্যিাহ্

বিজ্ঞাপন দিন

সর্বাধিক পঠিত

  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কবিতা

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কুরআন ও হাদীসের গল্প

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
alilm-আল-ইলম

বিশুদ্ধ আক্বীদাহ্ ও সালাফী মানহাজ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব পত্রিকা।

আল-ইলম বিডি

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৯৬৬৫০৬৩১৯৮৬৩
  • মেইন অফিস: বাড়ি নং ৫৪-৫৬, রোড নং ০২, ব্লক: ডি, শহীদবাগ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬
  • রাজশাহী শাখা: দেওয়ানপাড়া মাদ্রাসা মোড়, কাটাখালী, রাজশাহী।

সরাসরি লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • নোটিস বোর্ড
  • লেখা পাঠান
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

সোশ্যাল মিডিয়া

Facebook X-twitter Youtube

Main Menu

  • মূলপাতা
  • আমাদের টিম
  • প্রতিষ্ঠাতা সম্পর্কে

Important Links

  • লেখা পাঠান
  • গ্রাহক/এজেন্ট হৌন
  • লেখক ফোরামে যুক্ত হৌন

Quick Links

  • ডোনেশন
  • নোটিস বোর্ড
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

Contact Us

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৮৮০১৭৩৬৫০৩৩৭৯
  • পরিচালক: উস্তায আব্দুল হাকীম মাদানী
  • আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী-৬২০৩
Facebook Youtube X-twitter

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Web Developer Abu Bashar. 

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
  • মূলপাতা
  • সকল বিষয়
    • সম্পাদকীয়
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
    • গ্রন্থ পর্যালোচনা
    • সাক্ষাৎকার
    • সমসাময়িক মনীষী
    • কবিতা
    • কুরআন ও হাদীসের গল্প
    • শিক্ষক পাতা
    • শিক্ষার্থী পাতা
    • বিজ্ঞান ইলম
    • মুসলিম বিশ্ব
    • ভ্রমণ স্মৃতি
    • বিদেশে উচ্চশিক্ষা
    • স্বাস্থ্যকথা
    • শিক্ষা-প্রতিষ্ঠান
    • সম-সাময়িক প্রসঙ্গ
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Developer Abu Bashar.

ফিরে আসার জন্য স্বাগতম!

নীচে আপনার অ্যাকাউন্টে লগইন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার ব্যবহারকারীর নাম বা ইমেল ঠিকানা লিখুন.

প্রবেশ করুন
এই ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে. এই ওয়েবসাইটটি ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি কুকিজ ব্যবহার করার জন্য সম্মতি দিচ্ছেন। আমাদের পরিদর্শন করুন গোপনীয়তা এবং কুকি নীতি .