Monday, October 26, 2026
+৯৬৬৫০৬৩১৯৮৬৩, +৮৮০১৭১০৩৫৩৯৩১
আল-ইলম একাডেমী
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
Al Ilm
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
  • মূলপাতা
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মাসিক আল-ইলম পত্রিকা
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
মূলপাতা সালাফী মানহাজ

শা‘বান: রামাযানের প্রস্তুতির মাস

Al-Ilm BD দ্বারা Al-Ilm BD
October 26, 2026
বিষয়: সালাফী মানহাজ
পড়ার সময়:1 মিনিট পড়া হয়েছে
0
0
0
শেয়ার
1
দর্শন

ইসলামী হিজরী বর্ষপঞ্জির অষ্টম মাস হলো শা’বান (شعبان)। এটি রামাযানের ঠিক পূর্ববর্তী মাস, যেন এক বরকতময় সেতু, যা বান্দাকে রামাযানের মহা ইবাদতের জন্য প্রস্তুত করে তোলে। সালাফে সালেহীন শা’বান মাসকে অবহেলা করতেন না; বরং একে তাঁরা রামাযানের প্রস্তুতির ময়দান হিসেবে গ্রহণ করতেন।

শা’বান মাসের বিশেষ মর্যাদা-
১. আমল মহান আল্লাহর কাছে উত্থাপিত হওয়ার মাস: উসামা ইবনু যায়দ (رضي الله عنه) বলেন, قلتُ: يا رسولَ اللهِ، لم أركَ تصومُ شهرًا من الشهورِ ما تصومُ من شعبان؟
قال: ذلك شهرٌ يغفلُ الناسُ عنه بين رجبٍ ورمضان، وهو شهرٌ تُرفعُ فيه الأعمالُ إلى ربِّ العالمين، فأحبُّ أن يُرفعَ عملي وأنا صائم অর্থাৎ, আমি বললাম হে আল্লাহর রাসূল! আপনাকে আমি অন্য কোনো মাসে এত বেশি সিয়াম রাখতে দেখিনি, যতটা শা’বান মাসে রাখেন।
তিনি বললেন: এটি এমন একটি মাস, যা রজব ও রামাযানের মাঝখানে হওয়ায় মানুষ অবহেলা করে। অথচ এ মাসেই আমলসমূহ বিশ্বজগতের প্রতিপালকের নিকট উত্থাপিত হয়। আমি পছন্দ করি আমার আমল তখন উত্থাপিত হোক, যখন আমি রোযাদার অবস্থায় থাকি। (সুনান নাসাঈ)।

২. নবী ﷺ শা’বান মাসে অধিক সিয়াম রাখতেন: আয়েশা (رضي الله عنها) বলেন, ما رأيتُ رسولَ الله ﷺ استكمل صيامَ شهرٍ إلا رمضان، وما رأيتُه أكثر صيامًا منه في شعبان -অর্থাৎ, আমি রাসূলুল্লাহ ﷺ-কে রামাযান ছাড়া আর কোনো মাস পূর্ণ সিয়াম রাখতে দেখিনি। তবে আমি তাঁকে শা’বান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখেছি। ( সহীহ বুখারী ও সহীহ মুসলিম)।

শা’ বান: রামাযানের বাস্তব প্রস্তুতির মাস-
১. নফল সিয়ামের মাধ্যমে শরীর ও মন প্রস্তুত করা: শা’বান মাসে অধিক সিয়াম রাখা রামাযানের ফরয সিয়ামের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি। এটি হঠাৎ করে সিয়ামের চাপ থেকে রক্ষা করে এবং ইবাদতের ধারাবাহিকতা গড়ে তোলে।

২. কুরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন: সালাফে সালেহীন শা’বান মাসে কুরআনের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। সালামাহ ইবন কুহাইল রহিমাহুল্লাহ বলেন, كان يُقال: شهرُ شعبان شهرُ القُرّاء -বলা হতো যে, শা’বান হলো কুরআন পাঠকদের মাস।
হাবীব ইবন আবী সাবিত রহিমাহুল্লাহ যখন শা’বান মাস আসত, বলতেন, هذا شهرُ القُرّاء -এটি কুরআন তিলাওয়াতকারীদের মাস।
আমর ইবন কাইস আল-মুলাঈ রাহিমাহুল্লাহ শা‘বান এলে নিজের দোকান বন্ধ করে দিতেন এবং পুরো সময় কুরআন তিলাওয়াতে ব্যয় করতেন।

৩. অন্তরের তাযকিয়া ও আত্মসমালোচনা: রামাযানের আগে আত্মশুদ্ধি জরুরি। শা’বান হলো গুনাহ থেকে তাওবা করার সময়, অন্তরের রোগ (হিংসা, অহংকার, রিয়া) দূর করার সময় এবং নিয়ত পরিশুদ্ধ করার সময়। ইমাম ইবন রজব আল-হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, فصيامُ شعبان كالتمرين على صيام رمضان -শা’বান মাসের সিয়াম হলো রামাযানের রোযার জন্য অনুশীলনস্বরূপ।

সালাফদের দৃষ্টিতে শা‘বান-
আবু বকর আল-বালখী রাহিমাহুল্লাহ বলেন, شهرُ رجب شهرُ الزرع، وشعبان شهرُ السقي، ورمضان شهرُ الحصاد – অর্থাৎ, রজব হলো বীজ বপনের মাস, শা’বান হলো সেই বীজে পানি দেওয়ার মাস, আর রামাযান হলো ফসল কাটার মাস।

আমাদের জন্য করণীয়-
শা’বান মাসে আমাদের উচিত হলো:
ক. নফল সিয়াম বৃদ্ধি করা।
খ.কুরআন তিলাওয়াতের নিয়মিত অভ্যাস গড়া
গ. গুনাহ ও অবহেলা থেকে তাওবা করা।
ঘ. রামাযানের আমলের পরিকল্পনা করা
ঙ. দু‘আ করা। মহান আল্লাহ যেন আমাদেরকে রামাযান পর্যন্ত পৌঁছান এবং কবুলযোগ্য ইবাদতের তাওফিক দেন।

সুতরাং শা’বান কোনো সাধারণ মাস নয়; এটি রামাযানের দরজায় পৌঁছানোর প্রস্তুতির সময়। যে ব্যক্তি শা’বানকে অবহেলা করল, সে প্রায়ই রামাযানের প্রথম দিনগুলো হারিয়ে ফেলে। আর যে শা’বানকে যথাযথভাবে কাজে লাগাল, তার জন্য রামাযান হয়ে ওঠে ইবাদতের বসন্ত। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!

– আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।
হাদীস নববী হিফযের সোনালী পদ্ধতিসমূহ

Al-Ilm BD

Al-Ilm BD

সম্পর্কিত পোস্ট

ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব
সালাফী মানহাজ

সালাফদের দৃষ্টিতে দুনিয়াবিমুখতা

October 26, 2026
ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব
সালাফী মানহাজ

সালাফদের জীবনে জুমুআর দিন

October 26, 2026
ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব
সালাফী মানহাজ

ত্বলিবুল ইলমের অগ্রাধিকার ও সময়ের দায়িত্ব

October 26, 2026
সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব
সালাফী মানহাজ

সালাফিয়্যাহ কোনো দল নয়, কোনো সংকীর্ণ গোষ্ঠীও নয়; বরং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতেরই প্রকৃত রূপ

October 24, 2026
সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব
সালাফী মানহাজ

ইসলামপন্থীদের মধ্যে এত মতভেদ দেখা যায় কেন?

October 24, 2026
যে সময় আখিরাতের কোনো কাজে ব্যয় হয় না, তা কি সত্যিই জীবন?
সালাফী মানহাজ

ইলমী মতভেদকে সাধারণ জনতার সংঘাতে পরিণত করা: তলিবুল ইলমদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

October 22, 2026
যে সময় আখিরাতের কোনো কাজে ব্যয় হয় না, তা কি সত্যিই জীবন?
সালাফী মানহাজ

মাযহাব মানা যাবে কিনা?

October 22, 2026
যে সময় আখিরাতের কোনো কাজে ব্যয় হয় না, তা কি সত্যিই জীবন?
সালাফী মানহাজ

নিজের জন্য নিজেই রুকইয়াহ করুন

October 22, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমি শর্ত ও শর্তাবলীতে সম্মত এবং গোপনীয়তা নীতি .

সকল বিষয়

  • সম্পাদকীয়
  • কুরআনের ইলম
  • হাদীসের ইলম
  • ইসলামী আক্বীদাহ
  • সালাফী মানহাজ
  • ঊলূমুল কুরআন
  • উলূমুল হাদীস
  • ইলমুল ফিক্বহ
  • উসূলে ফিক্বহ
  • ইসলামী দা‘ওয়াহ্
  • সীরাহ নাবাবিয়্যাহ
  • ইসলামের ইতিহাস
  • সালাফদের জীবনী
  • সালাফদের বাণী
  • হারামাইনের দারস থেকে
  • আরবী প্রবন্ধ
  • ইংরেজী প্রবন্ধ
  • অনুবাদ প্রবন্ধ
  • গ্রন্থ পর্যালোচনা
  • সাক্ষাৎকার
  • সমসাময়িক মনীষী
  • কবিতা
  • কুরআন ও হাদীসের গল্প
  • শিক্ষক পাতা
  • শিক্ষার্থী পাতা
  • বিজ্ঞান ইলম
  • মুসলিম বিশ্ব
  • ভ্রমণ স্মৃতি
  • বিদেশে উচ্চশিক্ষা
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • সম-সাময়িক প্রসঙ্গ
  • দারসে হাদীস

গ্রাহক/এজেন্ট হৌন

লেখক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

লেখক ফোরামে যুক্ত হন

পাঠক ফোরাম

  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • আব্দুল্লাহ
  • Al-Ilm BD

পাঠক ফোরামে যুক্ত হন

পুরাতন সংখ্যা

কুরআনের ইলম
ইসলামী দা‘ওয়াহ্
সীরাহ নাবায়্যিাহ্

বিজ্ঞাপন দিন

সর্বাধিক পঠিত

  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সালাফদের বাণী

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কবিতা

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • কুরআন ও হাদীসের গল্প

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • আরবী প্রবন্ধ

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
  • সম্পাদকীয়

    0 শেয়ারসমূহ
    শেয়ার 0 টুইট 0
alilm-আল-ইলম

বিশুদ্ধ আক্বীদাহ্ ও সালাফী মানহাজ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব পত্রিকা।

আল-ইলম বিডি

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৯৬৬৫০৬৩১৯৮৬৩
  • মেইন অফিস: বাড়ি নং ৫৪-৫৬, রোড নং ০২, ব্লক: ডি, শহীদবাগ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬
  • রাজশাহী শাখা: দেওয়ানপাড়া মাদ্রাসা মোড়, কাটাখালী, রাজশাহী।

সরাসরি লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • নোটিস বোর্ড
  • লেখা পাঠান
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

সোশ্যাল মিডিয়া

Facebook X-twitter Youtube

Main Menu

  • মূলপাতা
  • আমাদের টিম
  • প্রতিষ্ঠাতা সম্পর্কে

Important Links

  • লেখা পাঠান
  • গ্রাহক/এজেন্ট হৌন
  • লেখক ফোরামে যুক্ত হৌন

Quick Links

  • ডোনেশন
  • নোটিস বোর্ড
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি

Contact Us

  • ilmacademyedu23@gmail.com
  • +৮৮০১৭১০৩৫৩৯৩১
  • +৮৮০১৭৩৬৫০৩৩৭৯
  • পরিচালক: উস্তায আব্দুল হাকীম মাদানী
  • আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী-৬২০৩
Facebook Youtube X-twitter

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Web Developer Abu Bashar. 

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • লগইন
  • মূলপাতা
  • সকল বিষয়
    • সম্পাদকীয়
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
    • গ্রন্থ পর্যালোচনা
    • সাক্ষাৎকার
    • সমসাময়িক মনীষী
    • কবিতা
    • কুরআন ও হাদীসের গল্প
    • শিক্ষক পাতা
    • শিক্ষার্থী পাতা
    • বিজ্ঞান ইলম
    • মুসলিম বিশ্ব
    • ভ্রমণ স্মৃতি
    • বিদেশে উচ্চশিক্ষা
    • স্বাস্থ্যকথা
    • শিক্ষা-প্রতিষ্ঠান
    • সম-সাময়িক প্রসঙ্গ
  • আমাদের সম্পর্কে
    • আমাদের টিম
    • প্রতিষ্ঠাতা সম্পর্কে
  • ওহীর বাণী
    • কুরআনের ইলম
    • হাদীসের ইলম
  • আরকানুল ইসলাম
    • ঈমান
    • সালাত
    • সিয়াম
    • হজ্ব
    • যাকাত
  • প্রবন্ধ-নিবন্ধ
    • প্রবন্ধ
    • আরবী প্রবন্ধ
    • ইংরেজী প্রবন্ধ
    • অনুবাদ প্রবন্ধ
  • বিভাগসমূহ
    • ইসলামী আক্বীদাহ
    • সালাফী মানহাজ
    • ঊলূমুল কুরআন
    • উলূমুল হাদীস
    • ইলমুল ফিক্বহ
    • উসূলে ফিক্বহ
    • ইসলামী দা‘ওয়াহ্
    • সীরাহ নাবাবিয়্যাহ
    • ইসলামের ইতিহাস
    • সালাফদের জীবনী
    • সালাফদের বাণী
    • হারামাইনের দারস থেকে
    • দারসে হাদীস
  • সাক্ষাৎকার
  • গল্প-কবিতা
  • ফিচার
  • জীবনী
  • ই-পেপার

All Right Reserved @Al-Ilm BD 2026-1447 – Developed by Developer Abu Bashar.

ফিরে আসার জন্য স্বাগতম!

নীচে আপনার অ্যাকাউন্টে লগইন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার ব্যবহারকারীর নাম বা ইমেল ঠিকানা লিখুন.

প্রবেশ করুন
এই ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে. এই ওয়েবসাইটটি ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি কুকিজ ব্যবহার করার জন্য সম্মতি দিচ্ছেন। আমাদের পরিদর্শন করুন গোপনীয়তা এবং কুকি নীতি .